1. [email protected] : Staff Reporter : Staff Reporter
সোমবার, ২২ জুন ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
গেজেটে ঘোষণা: এক বছরব্যাপী ‘নজরুল বর্ষ’ (২৫ মে–২৫ মে) জিয়াউল আহসানের দেহরক্ষী ইমরুল কায়েসের দাবি: ১৫০–২০০ জনকে হত্যা করতে দেখা ধর্ষণ ও ভ্রূণ নষ্টের অভিযোগ: বহিষ্কৃত শিবির নেতা জিসান ২ দিনের রিমান্ডে বগুড়ায় শিশু রিফাত হত্যা: পাঁচজনের মৃত্যুদণ্ড ধানমন্ডিতে ১০ তলা থেকে পড়ে গৃহকর্মীর মৃত্যু; পাউবো প্রকৌশলী দম্পতি দুই দিনের রিমান্ডে সিলেটের ডিসি মো. সারওয়ার আলমকে প্রত্যাহার, জনপ্রশাসনে সংযুক্ত দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে তরুণদের এগিয়ে আসার আহ্বান উজানের পাহাড়ি ঢলে ফুলে ফেঁপে উঠেছে তিস্তা নদী উত্তরের চার জেলায় স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা শিক্ষামন্ত্রী: বিশ্ববিদ্যালয় শুধু সনদ নয়, দক্ষ মানবসম্পদ গড়ার কেন্দ্র হতে হবে

খুলনায় এনসিপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হলেন ফরিদুল হকসহ অন্য নেতারা

  • আপডেটের সময় : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নতুন বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে দশজন কেন্দ্রীয় নেতা নিয়োগ পেয়েছেন। এই নেতাদের অন্যান্য সকল দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে বিশেষভাবে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে, যাতে তারা নিয়মিত সংগঠনের কার্যক্রম আরও সুচারুভাবে পরিচালনা করতে পারেন। মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এনসিপি এই নতুন নেতৃত্বের ঘোষণা দেয়। বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত নেতাদের মধ্যে রংপুর বিভাগে ড. আতিক মুজাহিদ, রাজশাহীতে ইমরান ইমন, সিলেটে এহতেশাম হক, ময়মনসিংহে আশেকিন আলম, ঢাকা মহানগরে সাইফুল­াহ হায়দার, ফরিদপুরে নিজাম উদ্দীন, চট্টগ্রামে এস এম সুজা উদ্দিন, কুমিল্লায় মোঃ আতাউল­াহ, খুলনায় ফরিদুল হক ও বরিশালে এড. মুজাহিদুল ইসলাম শাহীন রয়েছেন। এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেন স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আগামী এক মাসের মধ্যে দেশের সকল মহানগর ও জেলা কমিটি সম্পন্ন করতে হবে। এর মাধ্যমে সংগঠন আরও সুসংগঠিত ও তৃণমূলের উপস্থিতি ও কার্যক্রম বিস্তৃত করার পরিকল্পনা গ্রহণ করেছে সংগঠনটি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo