1. [email protected] : Staff Reporter : Staff Reporter
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

নির্বাচন পেছানোর চক্রান্তে এনসিপি নেই: সারজিস আলম

  • আপডেটের সময় : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫

নির্বাচন পেছানোর কোনো চক্রান্তে এনসিপি জড়িত নেই বলে স্পষ্টভাবে উল্লেখ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের প্রধান সংগঠক সারজিস আলম। তিনি বলেন, দলটি দ্রুততম সময়ের মধ্যে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন চায় এবং এই লক্ষ্যেই কাজ করছে। মঙ্গলবার পঞ্চগড় সদর উপজেলার বিভিন্ন দুর্গামন্দির পরিদর্শন শেষে হাফিজাবাদ ইউনিয়নের হুদুপাড়া দুর্গামন্দির প্রাঙ্গণে সাংবাদিকদের সাথে আলাপে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি স্থানীয় বেশ কয়েকটি দুর্গামন্দিরে আর্থিক সাহায্যও প্রদান করেন।
সারজিস আলম এসময় আরও বলেন, ‘আগামী ফেব্রুয়ারির শুরুতে যদি অন্তর্বর্তী সরকার নির্বাচন আয়োজন করে, তাহলে আমাদের কোনো আপত্তি থাকবে না। তবে আমরা চাই, নির্ধারিত বিচার ও জুলাই সনদের ভিত্তিতে মৌলিক সংস্কার কার্যকর করা হোক, যা বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
শাপলা প্রতীক সম্পর্কেও তিনি স্পষ্ট করেন, প্রতীক পাওয়ার বা না পাওয়ার বিষয়টি নির্বাচন পেছানোর সঙ্গে সম্পূর্ণ ভিন্ন। তিনি বলেন, ‘আমরা আইনগতভাবে শাপলা প্রতীক পাওয়ার জন্য যোগ্য। নির্বাচন কমিশনের উচিত বাইরের চাপ উপেক্ষা করে আইন অনুযায়ী আমাদের প্রতীক বরাদ্দ দেওয়া।’
সারজিস আলম অতীতে সনাতন ধর্মাবলম্বীদের খাস জমি ও ধর্মীয় সম্পত্তি অবৈধভাবে দখলের বিভিন্ন চেষ্টার কথাও উঠে বলেন। এসব সমস্যা সমাধানে সরকারের কাছে একটি কমিশন গঠনের দাবি জানানো হবে বলে তিনি জানান।
অন্যদিকে, প্রতিমা ভাঙচুরের ঘটনায় প্রকৃত অপরাধীদের যথাযথ শাস্তি না পাওয়ায় ষড়যন্ত্রকারীদের সুযোগ নেওয়ার বিষয়েও তিনি তীব্র সমালোচনা করেন। ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে সর্বোচ্চ শাস্তির দাবি জানান তিনি।
অন্তর্জাতিক বিষয়েও তিনি উদ্বেগ প্রকাশ করেন, বলেন, প্রতিবেশী এক দেশের কিছু গণমাধ্যম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স(এআই) ব্যবহারে বিকৃত ছবি প্রোপাগান্ডা চালাচ্ছে, যা ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করার অপপ্রয়াস। তবে, তিনি আশ্বস্ত করেন যে, পূজামণ্ডপে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি সন্তোষজনক এবং পুরো পরিবেশ শান্তিপূর্ণ। সমাজে ধর্মীয় সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন অটুট থাকবে বলে তিনি দৃঢ় বিশ্বাস ব্যক্ত করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo