1. [email protected] : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
৭ জুন বাজেট অধিবেশন: সংসদে পেশ হবে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পবিত্র ঈদুল আজহার জন্য ২৫ মে থেকে ৩১ মে টানা সাত দিন সরকারি ছুটি রেললাইনের ঘেঁষে কোরবানির হাট বসানো যাবে না: রেল মন্ত্রণালয় ইসলামপুরে নবম শ্রেণির ছাত্রীকে ধর্ষণে তিনজনের মৃত্যুদণ্ড; প্রধান আসামি সাদিক খালাস জামালপুরে কিশোরী ধর্ষণ মামলায় তিনজনের মৃত্যুদণ্ড, প্রধান আসামি সাদিক খালাস সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের বিচার শুরু; গ্রেফতারি পরোয়ানা জারি মাইলস্টোন ট্র্যাজেডি: ড. ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা আবেদন রাজধানীর সব ভবনে সৌর প্যানেল বসানোর উদ্যোগ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ফারজানার আয়কর নথি জব্দের নির্দেশ সরকারি প্রাথমিক শিক্ষার্থীদের জন্য বিনা মূল্যে ব্যাগ, ড্রেস ও ফুটওয়্যার বিতরণের উদ্যোগ

হাসপাতালে ভর্তি মির্জা ফখরুল

  • আপডেটের সময় : রবিবার, ১৫ জানুয়ারী, ২০২৩

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজধানীর এভারকেয়ার হাসপাতাল ভর্তি হয়েছেন। চিকিৎসকের পরামর্শে স্বাস্থ্য পরীক্ষার জন্য তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন।

রোববার সকাল সাড়ে ১০টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বিএনপির প্রেস ইউংয়ের সদস্য শায়রুল কবীর খান এ তথ্য জানান।

তিনি জানান, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য চিকিৎসকদের পরামর্শে এভারকেয়ার হাসপাতাল ভর্তি হয়েছেন মহাসচিব। এক মাসেরও বেশি সময় তিনি কারাগারে ছিলেন।

রাজধানীর নয়াপল্টনে গত ৭ ডিসেম্বর পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনায় করা মামলায় গত ৮ ডিসেম্বর গভীর রাতে নিজ বাসা থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীকে আটক করে পুলিশ। এরপর মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।

মির্জা ফখরুলের জামিন আবেদন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে তিনবার নাকচ হয়। সবশেষ ২১ ডিসেম্বর ঢাকা মহানগর দায়রা জজ আদালতে তাদের জামিন আবেদন নাকচ হয়। এ অবস্থায় তারা হাইকোর্টে ৬ মাসের জামিন পান। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে পূর্ণাঙ্গ বেঞ্চ হাইকোর্টের দেওয়া ৬ মাসের জামিন আদেশ বহাল রাখেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo