1. [email protected] : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২১ জুন ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে তরুণদের এগিয়ে আসার আহ্বান উজানের পাহাড়ি ঢলে ফুলে ফেঁপে উঠেছে তিস্তা নদী উত্তরের চার জেলায় স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা শিক্ষামন্ত্রী: বিশ্ববিদ্যালয় শুধু সনদ নয়, দক্ষ মানবসম্পদ গড়ার কেন্দ্র হতে হবে ধানমন্ডিতে ১০ তলা থেকে পড়ে ৮ বছর বয়সী গৃহকর্মীর মৃত্যু পুলিশ ইউনিফর্মে বদল: জেলা-ইউনিটে গাঢ় নীল ও খাকি, মহানগরে লাইট অলিভ ধানমন্ডিতে ১০তলা ভবনের বারান্দা থেকে পড়ে ৮ বছরের গৃহকর্মীর মৃত্যু গুজব ও এআই-ভিত্তিক বিভ্রান্তি রোধে সরকার কঠোর হচ্ছে শিক্ষামন্ত্রী: সারাদেশে একযোগে অভিন্ন প্রশ্নপত্রে বোর্ড পরীক্ষা হবে সাবেক ডিবি এডিসি গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে

বিএনপির অপেক্ষায় ১০ ডিসেম্বর রাজপথে থাকবে যুবলীগ

  • আপডেটের সময় : সোমবার, ৩১ অক্টোবর, ২০২২
১০ ডিসেম্বর বিএনপির অপেক্ষায় রাজপথে থাকবে যুবলীগ

যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন, অগ্নিসন্ত্রাস করলে গণধোলাই দিয়ে ঘরে পাঠিয়ে দেয়া হবে। হুমকি দিয়ে লাভ হবে না। বিএনপিকে মোকাবিলা করার জন্য যুবলীগ প্রস্তুত আছে। বিএনপির অপেক্ষায় আগামী ১০ ডিসেম্বর রাজপথে থাকবে যুবলীগ। 

সোমবার (৩১ অক্টোবর) সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুব মহাসমাবেশের প্রস্তুতি সভায় এ সব কথা বলেন তিনি। আগামী ১১ নভেম্বর যুবলীগ প্রতিষ্ঠার ৫০ বছরপূর্তি ও সুবর্ণজয়ন্তী উপলক্ষে ঐতিহাসিক সোহরাওয়ার্দীর যুব মহাসমাবেশ সফল করতে এ সভার আয়োজন করা হয়।

তিনি বলেন, স্বাধীনতাবিরোধীরা মাথাচাড়া দিয়ে উঠছে। তাদের মোকাবিলা করতে যুবলীগ একাই যথেষ্ট। তিনি আরও বলেন, অতীতের প্রতিটি আন্দোলনে শেখ হাসিনার পক্ষে মুখ্য ভূমিকা রেখেছে যুবলীগ। বিএনপির মোকাবিলায় এবার প্রয়োজন হলে যুদ্ধে অবতীর্ণ হব আমরা। যেখানে তাদের দেখবেন, সেখানে মোকাবিলা করবে যুবলীগ।

যুব মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এ তথ্য জানিয়ে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ বলেন, নেত্রী কেন এই যুব সমাবেশ  করতে বলেছেন, সেটি সময় হলে বুঝতে পারবেন। আমাদের রাজপথে শক্তি প্রদর্শন করছে হবে। ঐক্যবদ্ধভাবে সমাবেশে অংশ নিতে হবে।

যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেন, বিএনপি-জামায়াতের মোকাবিলায় ১১ নভেম্বরের সমাবেশ। এটি জনসমুদ্রে পরিণত হবে, সেখানে খোলা ময়দানে বক্তব্য রাখবেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। তার নির্দেশনা শুনতে সেদিন ঘর থেকে বেরিয়ে আসবেন ঢাকাবাসী। এটি হবে শান্তির সমাবেশ, উন্নয়নের সমাবেশ। এ সমাবেশ জঙ্গিবাদবিরোধী সমাবেশ, পেট্রোল বোমার বিরুদ্ধে সমাবেশ, বিএনপি-জামায়াতের বিরুদ্ধে সমাবেশ। বিএনপি-জামায়াতকে যেখানেই দেখবেন, সেখানে মোকাবিলা করতে হবে মর্মে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, তাদের ষড়যন্ত্রের বিরুদ্ধে ওয়ার্ড পর্যন্ত সতর্ক থাকতে হবে যুবলীগকে। সেইসঙ্গে সমাবেশের প্রস্তুতি নিতে হবে। সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাইন উদ্দিন রানার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এইচ এম রেজাউল করিম রেজা’র সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিল। উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন এমপি, যুগ্ম সাধারণ সম্পাদক বাবু শুভ্রত পাল ও দক্ষিণ যুবলীগের সিনিয়র নেতৃবৃন্দ ও ওয়ার্ড যুবলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক বক্তব্য রাখেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo