1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

জনগণের সঙ্গে তামাশা করছে সরকার: মির্জা ফখরুল

  • আপডেটের সময় : রবিবার, ১৩ মার্চ, ২০২২

বিএনপি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করছে, এমন কথা বলে সমস্যাটাকে হাস্যকর অবস্থায় নিয়ে যাওয়া হচ্ছে উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এভাবে এই সরকার জনগণের প্রতি তামাশা করতেছে। দ্রব্যমূল্যে নিয়ন্ত্রণ করতে না পারলে ক্ষমতা ছেড়ে দেন। মানুষের নাভিশ্বাস উঠে গেছে, চাল ডাল কিনতে পারছে না। সেখানে আওয়ামী লীগ এসব হাসির কথা বলে জনগণকে বিভ্রান্ত করছে।

রবিবার (১৩ মার্চ) সকাল ১১টায় ঠাকুরগাঁও শহরের কালিবাড়ি এলাকায় নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

এই সরকারের জনগণের প্রতি কোন দায়বদ্ধতা নেই অভিযোগ করে তিনি আরও বলেন, ‘এই সরকার জনগণের দারা নির্বাচিত নয় সেজন্য যা খুশি তাই বলে। তারা উদ্ধত আচরণ করে, জনগণের সঙ্গে মশকরা করে তারা। আজকে তাদের চরম ব্যর্থতা, এই ব্যর্থতার দায়ভার নিয়ে সরকারকে পদত্যাগ করা উচিত। নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে নতুন নির্বাচন কমিশন দিয়ে নির্বাচন করানো উচিত বলে আমি মনে করি।’

মির্জা ফখরুল আরও বলেন, ‘এই সরকার টিকে আছে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে। তারা রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠানকে ব্যাবহার করছে অন্যায় ভাবে। এর কারণে আজ ভিন্নমত যারা পোষণ করে, জনগণের পক্ষে যারা কথা বলছেন তাদেরকে পর্যন্ত কথা বলতে দেওয়া হচ্ছে না। সংবাদকর্মীরা যেন কথা বলতে না পারে, লিখতে না পারে সেজন্য অনেকগুলো আইন তৈরি করা হয়েছে। এর মধ্যে বর্তমানে যে ডিজিটাল সিকিউরিটি আইন আছে সেটাতে ৬০০-এর বেশি সংবাদকর্মীর বিরুদ্ধে মামলা রয়েছে। বর্তমান নতুন নিতিমালায় সরকার নিয়ন্ত্রণ করবে আপনার আমার কথা। আমাদের সংবিধানকে লঙ্ঘন করা হচ্ছে, জনগণের মানবাধিকারকে লঙ্ঘন করা হচ্ছে, আমরা অবিলম্বে এই নীতিমালাকে বাতিল করতে বলেছি।’

এ সময় আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সহ-সভাপতি আল মামুন আলম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফয়সাল আমিন, অর্থ সম্পাদক শরিফুল ইসলাম শরিফ ও বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo