1. [email protected] : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে তরুণদের এগিয়ে আসার আহ্বান উজানের পাহাড়ি ঢলে ফুলে ফেঁপে উঠেছে তিস্তা নদী উত্তরের চার জেলায় স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা শিক্ষামন্ত্রী: বিশ্ববিদ্যালয় শুধু সনদ নয়, দক্ষ মানবসম্পদ গড়ার কেন্দ্র হতে হবে ধানমন্ডিতে ১০ তলা থেকে পড়ে ৮ বছর বয়সী গৃহকর্মীর মৃত্যু পুলিশ ইউনিফর্মে বদল: জেলা-ইউনিটে গাঢ় নীল ও খাকি, মহানগরে লাইট অলিভ ধানমন্ডিতে ১০তলা ভবনের বারান্দা থেকে পড়ে ৮ বছরের গৃহকর্মীর মৃত্যু গুজব ও এআই-ভিত্তিক বিভ্রান্তি রোধে সরকার কঠোর হচ্ছে শিক্ষামন্ত্রী: সারাদেশে একযোগে অভিন্ন প্রশ্নপত্রে বোর্ড পরীক্ষা হবে সাবেক ডিবি এডিসি গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে

বিএনপি নেতা আলালের কটূক্তিপূর্ণ বক্তব্য সরাতে নির্দেশ

  • আপডেটের সময় : বুধবার, ৮ ডিসেম্বর, ২০২১

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলালের কটুক্তিপূর্ণ বক্তব্য সরাতে বিটিআরসিকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বুধবার (৮ ডিসেম্বর) বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন।

ভিডিওটি সরাতে আদালতে আবেদন জানান আইনজীবী সায়েদুল হক সুমন।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ‘অশ্লীল ও কুরুচিপূর্ণ’ মন্তব্য করায় বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলালের বিরুদ্ধে শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফুয়াদ হোসন শাহাদাত।

জিডিতে তিনি অভিযোগ করেন, ‘বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলাল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জড়িয়ে কুরুচিকর ও অশ্লীল মন্তব্য করেন। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। নেটিজেনরা এর প্রতিবাদ করে। আলালের বক্তব্য রাষ্ট্রের জন্য চরম আপত্তিকর ও মানহানিকর’। তিনি জিডিতে একটি ভিডিও’র লিংকও যুক্ত করেছেন।

একই বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থী নূরউদ্দীন শাহবাগ থানায় আরেকটি অভিযোগ করেছেন।

থানায় জমা দেওয়া অভিযোগে নূরউদ্দীন লেখেন, ‘গত ৬ ডিসেম্বর রাত ১২টায় শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের ২৩৯নং রুমে বসে একটি লিংকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আলালের ‘অশ্লীল ও কুরুচিপূর্ণ’ বক্তব্যের ভিডিও দেখতে পান। এটি সরকার ও দেশের জনগণের জন্য হেয় প্রতিপন্ন ও মানহানিকর’।

এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo