1. [email protected] : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ইসি অনলাইনে নয়, ম্যানুয়ালি ইস্যু করবে সাংবাদিক কার্ড নির্বাচন কমিশন: সরকারি কর্মকর্তারা গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’ প্রচারণা চালাতে পারবেন না দুদক অনুমোদন: প্রিমিয়ার ব্যাংকের ইকবাল ও সালাম মুর্শেদীসহ ১৭ জনের বিরুদ্ধে ১১টি মামলা নির্বাচনে নেই যারা, তাদেরকেই গণ্ডগোলের কথা বলছে: পররাষ্ট্র উপদেষ্টা ঢাকা–করাচি নন-স্টপ ফ্লাইট কাল থেকে শুরু ড. মুহাম্মদ ইউনূস না আসায় ৩৩২ নম্বর এআইকে পাঠালেন প্রধান উপদেষ্টা ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিতের জন্য রিট দাখিল অ্যামনেস্টির মহাসচিবের খোলা চিঠি প্রধান উপদেষ্টার কাছে ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট শুরু হচ্ছে কাল থেকে যুক্তরাষ্ট্র নির্বাচনে কোনো পক্ষ নেবে না: রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনস

প্রতিটি জলাশয়ে মৎস্যচাষ করে পুষ্টির চাহিদা পূরণ করুন: নিক্সন চৌধুরী

  • আপডেটের সময় : রবিবার, ২৯ আগস্ট, ২০২১

ফরিদপুর-৪ আসনের সাংসদ ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, দেশের প্রতিটি জলাশয়ে মৎস্য চাষ করে পরিবারের পুষ্টির চাহিদা মিটিয়েও অনেক অর্থ লাভ করা সম্ভব। তাই জলাশয় ফাকা না রেখে মৎস্য কর্মকর্তাদের পরামর্শে সঠিক নিয়মে মাছ চাষ করুন। সরকার মৎস্য খাতকে গুরুত্ব দিয়ে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। ভাল ও লাভজনক ব্যবসায় মৎস্য চাষ আজ অনেক এগিয়ে গেছে।

রবিবার (২৯ আগস্ট) সকালে উপজেলা হল রুমে আয়োজিত জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ পালনকালে সেরা মৎস্য খামারিদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে এমপি নিক্সন চৌধুরী প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

নিক্সন চৌধুরী বলেন, সরকার মৎস্য খামারিদের উৎসাহ দিতে তাদের জন্য বিভিন্ন সময়ে নানা প্রণোদনাসহ আর্থিক সহায়তা করে যাচ্ছে। একই সাথে সফল মৎস্য ব্যবসায়ীদের পুরস্কৃত করে তাদেরকে আরও উৎসাহিত করা হচ্ছে। মৎস্য খাতে কর্মরত প্রশাসনের কর্মকর্তাগনও মৎস্য খামারিদের সাথে আলোচনা করে তাদের পাশে থেকে সর্বদা কাজ করে দেশকে এগিয়ে নিতে সহায়তা করুন।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিমউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক শাহাদাৎ হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এস. এম হাবিবুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা দেবলা চক্রবর্তী, উপজেলা প্রকৌশলী আব্দুল মালেক, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন মৎস্য খামারির মালিক ও মৎস্য চাষি প্রমুখ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo