1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

হেফাজতের ৫০ নেতাকে জিজ্ঞাসাবাদ করবে দুদক

  • আপডেটের সময় : বুধবার, ৯ জুন, ২০২১

হেফাজতে ইসলামের শীর্ষ নেতা বাবুনগরী ও মামুনুল হকসহ ৫০ নেতার ‌অবৈধ সম্পদের বিষয়ে জিজ্ঞাসাবাদ করবে দুর্নীতি দমন কমিশন(দুদক)। এ সংক্রান্ত তথ্য উপাত্ত হাতে পাওয়ার পর তাদের জিজ্ঞাসাবাদ করা হবে।

বুধবার (০৯ জুন) দুপুরে সেগুনবাগিচায় দুদক কার্যালয়ের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন সংস্থাটির সচিব ড. মু আনোয়ার হোসেন হাওলাদার।

সচিব জানান, তাদের (হেফাজত নেতা) বিষয়ে তথ্য উপাত্ত চেয়ে কমিশন থেকে বিএফ‌আই‌ইউকে চিঠি দেয়া হয়েছে। সেই চিঠির আলোকে তারা বিভিন্ন ব্যাংকের কাছে আর্থিক লেনদেনের তথ্য চেয়েছেন। এ ছাড়া কমিশন থেকে ওই নেতাদের সম্পদের বিষয়ে ভূমি অফিসে চিঠি দেয়া হয়েছে।

অপরদিকে, পাসপোর্ট অফিস ও ইমিগ্রেশনে চিঠি দেয়া হয়েছে। সব তথ্য সংগ্রহ করার পর তাদের জিজ্ঞাসাবাদের বিষয়ে অনুসন্ধান দল পরবর্তী করণীয় ঠিক করবেন। অনুসন্ধানের প্রয়োজনে জিজ্ঞাসাবাদ করবেন।

দুদক সচিব জানান, বুধবার ছিল কমিশনের চতুর্থ সভা। সভায় সাতটি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। এর মধ্যে অনুসন্ধান ও তদন্ত ছাড়াও কমিশনের জন্য জনবল নিয়োগের বিষয়টি ছিল। অনেক পদ শূন্য আছে। কমিশনের কাজে গতি আনতে সব ধরনের প্রশাসনিক কার্যক্রম করা হবে বলে জানান তিনি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo