1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ইসি অনলাইনে নয়, ম্যানুয়ালি ইস্যু করবে সাংবাদিক কার্ড নির্বাচন কমিশন: সরকারি কর্মকর্তারা গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’ প্রচারণা চালাতে পারবেন না দুদক অনুমোদন: প্রিমিয়ার ব্যাংকের ইকবাল ও সালাম মুর্শেদীসহ ১৭ জনের বিরুদ্ধে ১১টি মামলা নির্বাচনে নেই যারা, তাদেরকেই গণ্ডগোলের কথা বলছে: পররাষ্ট্র উপদেষ্টা ঢাকা–করাচি নন-স্টপ ফ্লাইট কাল থেকে শুরু ড. মুহাম্মদ ইউনূস না আসায় ৩৩২ নম্বর এআইকে পাঠালেন প্রধান উপদেষ্টা ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিতের জন্য রিট দাখিল অ্যামনেস্টির মহাসচিবের খোলা চিঠি প্রধান উপদেষ্টার কাছে ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট শুরু হচ্ছে কাল থেকে যুক্তরাষ্ট্র নির্বাচনে কোনো পক্ষ নেবে না: রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনস

মধ্যবর্তী নির্বাচনের সুযোগ নেই: ওবায়দুল কাদের

  • আপডেটের সময় : সোমবার, ১৯ অক্টোবর, ২০২০

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রুপদানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার নিরলসভাবে কাজ করছে। কিন্তু বিএনপি জনগণের মনের ও চোখের ভাষা বুঝতে পারে না, এটাই তাদের ব্যর্থতা।

আজ সোমবার সকালে সংসদ ভবন এলাকায় তার সরকারি বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত আনলাইন সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার গণতন্ত্রকে শক্তিশালীকরণের পাশাপাশি গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রুপদানে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, এখন যে কোনো সিদ্ধান্ত গ্রহণে সম্পৃক্ত করা হচ্ছে জনগণকে। কিন্তু বিএনপি জনগণের মনের ও চোখের ভাষা বুঝতে না পারাই তাদের মূল ব্যর্থতা।

তিনি বলেন, সাম্প্রতিককালে উপ-নির্বাচন নিয়ে বিএনপি অন্ধকারে ঢিল ছুঁড়ছে, তাদের বিরোধিতা আর মিথ্যাচার এখন অস্থিমজ্জার অংশ হয়ে গেছে। কোনো ইস্যুতে বিএনপি স্থির নয়, মাঠের রাজনীতিকে তারা এখন ফেসবুকের মাধ্যমে ব্যবহার করছে।

তিনি বলেন, বিএনপির রাজনীতি এখন বহুদূর থেকে ভেসে আসা। সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন হবে, মধ্যবর্তী নির্বাচনের কোন সুযোগ নেই।

কোনো অগণতান্ত্রিক পথে ক্ষমতায় যাওয়া চেষ্টা করলে জনগণ তা প্রতিহত করবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ষড়যন্ত্র ও অস্থিরতা তৈরিতে বিনিয়োগ না করে জনগণের পাশে থাকুন। ক্ষমতায় যাওয়ার জন্য কোন অগণতান্ত্রিক পথ বেছে নেবেন না।

নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, এ প্রতিষ্ঠান স্বাধীনভাবে কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, কমিশনকে শক্তিশালী করতে সব রাজনৈতিক দলের সহযোগিতা প্রয়োজন। ঢালাও সমালোচনা না করে গঠনমূলক অভিযোগ দিলে কমিশন নিশ্চয়ই ব্যবস্থা নিবে।

সেতুমন্ত্রী বলেন, উপ-নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে বিএনপি হরতালের ডাক দিয়েছে।জনরায়ের বিরুদ্ধে বিএনপি কর্মসূচি দিয়েছে, কিন্তু কর্মসূচির নামে জনগণের শান্তি ও স্বস্তি নষ্ট করলে জনগণকে সাথে নিয়ে তা প্রতিহত করবে আওয়ামী লীগ। বাসস

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo