1. [email protected] : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ০৮ মে ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
৭ জুন বাজেট অধিবেশন: সংসদে পেশ হবে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পবিত্র ঈদুল আজহার জন্য ২৫ মে থেকে ৩১ মে টানা সাত দিন সরকারি ছুটি রেললাইনের ঘেঁষে কোরবানির হাট বসানো যাবে না: রেল মন্ত্রণালয় ইসলামপুরে নবম শ্রেণির ছাত্রীকে ধর্ষণে তিনজনের মৃত্যুদণ্ড; প্রধান আসামি সাদিক খালাস জামালপুরে কিশোরী ধর্ষণ মামলায় তিনজনের মৃত্যুদণ্ড, প্রধান আসামি সাদিক খালাস সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের বিচার শুরু; গ্রেফতারি পরোয়ানা জারি মাইলস্টোন ট্র্যাজেডি: ড. ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা আবেদন রাজধানীর সব ভবনে সৌর প্যানেল বসানোর উদ্যোগ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ফারজানার আয়কর নথি জব্দের নির্দেশ সরকারি প্রাথমিক শিক্ষার্থীদের জন্য বিনা মূল্যে ব্যাগ, ড্রেস ও ফুটওয়্যার বিতরণের উদ্যোগ

খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়াতে প্রধানমন্ত্রীর অনুমোদন

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২০

দুর্নীতির দায়ে দণ্ডিত বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির মেয়াদ আরো ছয় মাস বেড়েছে। তার পরিবারের করা আবেদনের অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার এ বিষয়ে নির্বাহী আদেশ জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল সাংবাদিকদের জানান, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ানোর আবেদন করেছিলো তার পরিবার। আইন মন্ত্রণালয়ও যাচাই-বাছাই শেষে মুক্তির মেয়াদ ছয় মাস বাড়ানোর মত দেয়। যার অনুমোদন আজ প্রধানমন্ত্রী দিয়েছেন।

তবে শর্ত অনুযায়ী, খালেদা জিয়াকে নিজের বাসায় থেকে চিকিৎসা নিতে হবে। তিনি বিদেশে যেতে পারবেন না।

সরকারের নির্বাহী আদেশে ২৫ মার্চ খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়। যার মেয়াদ ২৪ সেপ্টেম্বর শেষ হওয়ার কথা ছিল। ৭৫ বছর বয়সী খালেদা জিয়া বর্তমানে গুলশানে ‘ফিরোজায়’ রয়েছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo