1. [email protected] : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

খালেদার জন্মদিনে উপহার পাঠানোয় চীনা দূতাবাসের দুঃখ প্রকাশ

  • আপডেটের সময় : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২০

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিনে উপহার পাঠানোর জন্য দুঃখ প্রকাশ করেছে চীনা দূতাবাস।

সূত্র জানায়, পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকায় চীনা দূতাবাসের সামনে বিষয়টি উত্থাপন করলে তারা এ ঘটনায় দুঃখ প্রকাশ করে।

চীনা দূতাবাস ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছে, দেশটির জাতীয় নীতি অনুযায়ী তারা বন্ধু দেশের প্রধান সারির নেতা ও বিরোধী নেতাদের জন্মদিনে উপহার পাঠায়। প্রতিবছর তারা এটি করে থাকে। বর্তমানে এটি তাদের কাছে রেওয়াজের মতো হয়ে গেছে। এ কারণেই তারা বিএনপি চেয়ারপারসনের জন্মদিনে প্রতি বছর উপহার পাঠায়। কিন্তু চীনা দূতাবাস জানতো না যে, তার এ জন্মদিন পালন নিয়ে বিতর্ক আছে।

ঢাকার চীনা দূতাবাস পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছে খালেদা জিয়ার জন্মদিনে উপহার পাঠানো তাদের ভুল ছিল। বিষয়টি যে স্পর্শকাতর তা তারা আগে বুঝতে পারেনি। এমন ভুল আর হবে না বলেও তারা ঢাকাকে কথা দিয়েছে।

১৯৭৫ সালের ১৫ আগস্ট একদল বিপথগামী সেনা সদস্য বাংলাদেশের স্বাধীনতার স্থপতি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে। এ কারণে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস যথাযোগ্য শ্রদ্ধা ও মর্যাদার সাথে দিনটি পালন করা হয়। কিন্তু এ দিন বেগম খালেদা জিয়া জন্মদিন পালন করে থাকেন। আওয়ামী লীগের পক্ষ থেকে দাবি করা হয়, এটা খালেদা জিয়ার প্রকৃত জন্মদিন নয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo