1. [email protected] : Staff Reporter : Staff Reporter
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

সাতক্ষীরা-৪ এমপি নজরুল ইসলামের ভিডিও ভাইরাল; জামায়াত বলছে—তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা নেবে

  • আপডেটের সময় : বুধবার, ২২ জুলাই, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের সঙ্গে এক তরুণীর আপত্তিকর অবস্থার একাধিক ভিডিও ভাইরাল হওয়ার পর দলটির পক্ষ থেকে তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) জামায়াতে ইসলামী কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঘটনাটির সার্বিক খোঁজখবর নেওয়া হচ্ছে এবং প্রকৃত তথ্য-উপাত্ত যাচাই-বাছাই করে দলীয় সাংগঠনিক নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। বিজ্ঞপ্তিতে এই বক্তব্যে স্বাক্ষর রয়েছে পার্টির সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরের।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, জামায়াত ঘটনাটির ওপর গভীরভাবে নজর রাখছে। ইতোমধ্যে ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য—অর্থাৎ জনাব গাজী নজরুল ইসলাম নিজে, তার প্রথম স্ত্রী এবং দ্বিতীয় স্ত্রীর পিতার ভিডিও বক্তব্য মিডিয়ায় এসেছে। দল আরও খোঁজ নিয়ে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহের পর পদক্ষেপ গ্রহণ করবে বলে জানিয়েছে।

প্রসঙ্গত, ফেসবুকে প্রকাশিত ভিডিওগুলোতে দেখা গেছে—একটি কক্ষে এমপি ও এক তরুণী কন্ধাকথিত ঘনিষ্ঠ অবস্থায় আছেন। ভিডিওগুলো সিসিটিভি ফুটেজ থেকে সংগৃহীত বলে দাবি করা হয়েছে। ভিডিওগুলো ভাইরাল হওয়ার পর রাজনৈতিক মহল ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি হয় এবং বিভিন্ন মহল থেকে ওই এমপির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জোরদার হয়েছে।

যদিও এই ঘটনার পর এমপি এবং ওই তরুণী উভয়েই নিজস্ব ব্যাখ্যা দিয়েছেন এবং তাদের দাবি, তারা বিয়ে করেছেন। তবুও ঘটনাটি নিয়ে বিতর্ক থামেনি এবং জনমত চাপের মুখে দল সামাজিক ও মিডিয়ায় প্রচারিত তথ্য যাচাই করে দ্রুত সিদ্ধান্ত নেবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo