1. [email protected] : Staff Reporter : Staff Reporter
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

চরমোনাই পীর: ক্ষমতা চিরস্থায়ী নয়, জুলাই তা স্মরণ করিয়েছে

  • আপডেটের সময় : সোমবার, ২০ জুলাই, ২০২৬

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম সরকারকে সতর্ক করে বলেছেন, ‘‘জুলাই সনদ এবং জাতির প্রত্যাশা দ্রুত ও কার্যকরভাবে বাস্তবায়ন করতে হবে। জুলাই আমাদের মনে করিয়ে দিচ্ছে—ক্ষমতা কখনও চিরস্থায়ী নয়।’’

রোববার (১৯ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম আরও বলেন, ‘‘২০২৪ সালের গণ-অভ্যুত্থানে হাজার হাজার মানুষ জীবন উৎসর্গ করেছেন, আর প্রায় ৫০০ মানুষ তাদের দৃষ্টিশক্তি হারিয়েছেন। তাদের এই আত্মত্যাগের মর্যাদা রক্ষা করতে হলে রাষ্ট্র পরিচালনায় সৎ ও যোগ্য নেতৃত্ব জরুরি।’’

তিনি একদিকে সতর্ক করে বলেন, ‘‘শেয়ালের কাছে মুরগি বর্গা রাখা যেমন নিরাপদ নয়, ঠিক তেমনি বারবার ভুল হাতে দেশের রেল হস্তান্তর করলে দেশ, জনগণ ও ইসলাম নিরাপদ থাকবে না।’’

চরমোনাই পীর রাজনৈতিক দল ও জনগণের উদ্দেশে আবেদন জানিয়ে বলেন, ‘‘অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে দেশের দায়িত্ব সৎ, যোগ্য ও দেশপ্রেমিক মানুষের হাতে তুলে দিতে হবে। না হলে একই ধরনের সংকট ও ব্যর্থতার পুনরাবৃত্তি ঘটতেই থাকবে।’’

আলোচনা সভায় উপস্থিত ছিলেন—ইসলামী আন্দোলন বাংলাদেশ মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, যুগ্ম মহাসচিব মাওলানা মুহাম্মদ নেছার উদ্দিন, সহকারী মহাসচিব কে এম আতিকুর রহমান এবং ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সভাপতি আতিকুর রহমান মুজাহিদ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo