1. [email protected] : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

সাদিক কায়েমসহ নয় কেন্দ্রীয় নেতা ছাত্রশিবির থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিলেন

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছেন সংগঠনের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম। শিবিরের চলমান সেশনের ষাণ্মাসিক বদলির অংশ হিসেবে আরও ৯ জন কেন্দ্রীয় নেতার ছুটি দেওয়া হয়েছে।

বিদায় নেওয়া অন্যান্য নেতাদের মধ্যে আছেনঃ কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক মুতাসিম বিল্লাহ শাহেদী, এইচআরডি সম্পাদক শরীফ মাহমুদ, ছাত্র অধিকার সম্পাদক মুহিবুর রহমান মুহিব, প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পাদক রিয়াজুল ইসলাম, ব্যবসায় শিক্ষা সম্পাদক নুরুল হুদা, পাঠাগার সম্পাদক আরাফাত হোসেন মিলন, বিতর্ক সম্পাদক হাবিবুর রহমান আরমান ও দাওয়াহ সম্পাদক শাহীন আহমেদ।

ছাত্রশিবিরের প্রচার সম্পাদক এসএম ফরহাদ সোমবার (১৩ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, তারা শিবিরের স্বাভাবিক প্রক্রিয়ার অংশ হিসেবে আনুষ্ঠানিক ছুটি পেয়েছেন।

আবু সাদিক কায়েম এক ফেসবুক পোস্টে লিখেছেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির তাঁর আবেগ ও ভালোবাসার সংগঠন; দেখতে দেখতে একটি সোনালি অধ্যায় সমাপ্ত হয়েছে এবং আজ তিনি আনুষ্ঠানিকভাবে শিবির থেকে ছুটি পেয়েছেন। তিনি আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে জানিয়েছেন, জীবনের সবচেয়ে সুন্দর ও প্রোডাক্টিভ সময়গুলো তিনি এই সংগঠনের সঙ্গে কাটিয়েছেন।

পোস্টে সাদিক উল্লেখ করেছেন, শিবির তাকে দেশ ও জাতিকে নিয়ে চিন্তা করতে শিখিয়েছে, জড়তা ভেঙে কথা বলার সাহস দিয়েছে এবং নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তিনি লিখেছেন, সংগঠনের মাধ্যমে আত্মিক ও আধ্যাত্মিক পথনির্দেশনা পেয়েছেন এবং কর্মফল হিসেবে অসংখ্য স্মৃতি ও প্রিয় মুখের সান্নিধ্য অর্জন করেছেন যা তার জীবনের বড় অর্জন।

তিনি তার পোস্টে দোয়া জানিয়েছেন—আল্লাহ তায়ালা ইসলামী ছাত্রশিবিরের সংগ্রাম ও আন্দোলনের কর্মীদের তওফিক দান করুন, অঞ্চলের মজলুম মানুষের মুক্তি সংগ্রামের পথ প্রজ্বলিত রাখুন এবং এই আন্দোলনকে বিজয়ী করার মতো যোগ্য নেতৃত্ব দান করুন। আমিন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo