1. [email protected] : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

সংসদে জানিয়ে বন্যার স্থায়ী সমাধান নেবেন: জামায়াত আমীর

  • আপডেটের সময় : রবিবার, ১২ জুলাই, ২০২৬

বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, চট্টগ্রামের বন্যাদুর্গত এলাকার সমস্যা সংসদে তুলে ধরে সরকারকে জানিয়ে স্থায়ী সমাধানের উদ্যোগ নেবেন। তিনি শুক্রবার (১০ জুলাই) বাঁশখালীর একটি কমিউনিটি সেন্টারে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ ও আর্থিক সহায়তা বিতরণকালে এ প্রতিশ্রুতি দেন।

ডা. শফিকুর রহমান বলেন, বাঁশখালি, সাতকানিয়া ও লোহাগাড়ার মানুষ বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। দেশে প্রায় চারটি বিভাগে মানুষ বন্যার কষ্টে দিন কাটাচ্ছে। আপনারা এলাকার জনপ্রতিনিধিরা সংসদে আপনার দুঃখ-দুর্দশার কথা তুলে এনেছেন। সংসদে ফিরে সরকারকে সব কিছু জানিয়ে স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হবে, ইনশাআল্লাহ।

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোকে মানবিক এবং নৈতিক দায়িত্ব আখ্যা দিয়ে তিনি সমাজের বিত্তবান ব্যক্তি, বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন এবং দেশের সর্বস্তরের মানুষকে এগিয়ে এসে সাহায্য করার আহ্বান জানান।

শুক্রবার সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি চট্টগ্রামে পৌঁছে ডা. শফিকুর রহমান বাঁশখালী ও সাতকানিয়ার বন্যাকবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। তিনি পানিবন্দি মানুষদের সঙ্গে কথা বলেন, তাদের দুর্ভোগ শোনেন এবং পরে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শুকনো খাবার ও আর্থিক সহায়তা বিতরণ করেন।

জামায়াত আমীর বলেন, যেখানেই জনগণের দুর্দশা থাকবে, আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখলে আমি সেখানে চলে যাব, ইনশাআল্লাহ।

চট্টগ্রাম সফরে তার সঙ্গে ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক মাওলানা মুহাম্মদ শাহজাহান; চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী; চট্টগ্রাম-১৬ আসনের সংসদ সদস্য জহিরুল ইসলাম; ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও ডাকসুর জিএস এস এম ফরহাদ; এবং চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির মুহাম্মদ নজরুল ইসলাম।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo