1. [email protected] : Staff Reporter : Staff Reporter
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
হামে শিশুর মৃত্যু: ইউনূস, নূরজাহানসহ চারজনকে আসামি করার আবেদন খারিজ বাংলাদেশের বন্যায় নিহত-আহতদের নিয়ে মর্মাহত পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ চলতি বছরেই সব উপজেলা হাসপাতালে ক্যাথল্যাব স্থাপন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী টেকনাফে পাহাড় থেকে পড়ে আহত ৪০ বছর বয়সী মা হাতির মৃত্যু ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা কেন? শেখ হাসিনাকে এখনই দেশে ফেরার আহ্বান—আসিফ নজরুল চট্টগ্রাম অঞ্চলে ছয় দিনে বন্যা ও পাহাড়ধসে ৪৩ জন নিহত বন্যার প্রেক্ষাপটে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা কেন — এখনই দেশে ফিরুন: অধ্যাপক ড. আসিফ নজরুল হাটহাজারীতে পুলিশের ‘সোর্স’ বলে জানানো দর্জিকে গুলি করে কুপিয়ে হত্যা চট্টগ্রামে বন্যা মোকাবিলায় সেনাবাহিনী মোতায়েন

বন্যা: সংসদে স্থায়ী সমাধান নেব—জামায়াত আমির ডা. শফিকুর রহমান

  • আপডেটের সময় : রবিবার, ১২ জুলাই, ২০২৬

চট্টগ্রামের বন্যাদুর্গত এলাকায় স্থায়ী সমাধান আনতে সংসদে বিষয়টি উত্থাপন করবেন বলে জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামী বিভাগের আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার নয়, শুক্রবার (১০ জুলাই) তিনি বাঁশখালী উপজেলার একটি কমিউনিটি সেন্টারে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ ও আর্থিক সহায়তা বিতরণকালে এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, বাঁশখালী, সাতকানিয়া ও লোহাগাড়ার মানুষ বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। দেশের প্রায় চারটি বিভাগে মানুষ বন্যার কষ্টে দিন কাটাচ্ছে। তিনি জানান, স্থানীয় জনপ্রতিনিধিরা ইতোমধ্যে সংসদে এলাকাবাসীর দুঃখ-দুর্দশা তুলে ধরেছেন; তিনি সংসদে ফিরে এ বিষয়গুলো সরকারের সামনে তুলে ধরে স্থায়ী সমাধানের উদ্যোগ গ্রহণ করবেন, ইনশাআল্লাহ।

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোকে মানবিক ও নৈতিক দায়িত্ব আখ্যা দিয়ে ডা. শফিকুর সমাজের বিত্তবান ব্যক্তি, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন এবং দেশের সর্বস্তরের মানুষের প্রতি সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান।

শুক্রবার সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চট্টগ্রামে এসে ডা. শফিকুর সরাসরি বাঁশখালী ও সাতকানিয়ার বন্যাকবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। রাস্তা ঘাট ও পানিবন্দি মানুষের সঙ্গে কথা বলে তিনি তাদের দুর্ভোগ প্রত্যক্ষ করেন। পরিদর্শনের পরে ক্ষতিগ্রস্তদের মধ্যে শুকনো খাবার ও আর্থিক সহায়তা বিতরণ করা হয়।

এ সময় জামায়াত আমির বলেন, ‘যেখানেই জনগণের দুর্দশা, আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখলে আমি সেখানে চলে যাব, ইনশাআল্লাহ।’

চট্টগ্রাম সফরে তার সঙ্গে ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক মাওলানা মুহাম্মদ শাহজাহান, চট্টগ্রাম-১৫ আসনের সাংসদ শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম-১৬ আসনের সাংসদ জহিরুল ইসলাম, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও ডাকসুর জিএস এস এম ফরহাদ এবং চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির মুহাম্মদ নজরুল ইসলাম।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo