1. [email protected] : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

বন্যা পরিস্থিতির স্থায়ী সমাধানে সংসদে উদ্যোগ নেব: জামায়াত আমীর

  • আপডেটের সময় : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

বন্যাদুর্গত চট্টগ্রামের পরিস্থিতি সংসদে তুলে ধরে স্থায়ী সমাধান নেওয়ার বিষয়ে উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। তিনি শুক্রবার (১০ জুলাই) চট্টগ্রামের বাঁশখালী উপজেলার এক কমিউনিটি সেন্টারে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ ও আর্থিক সহায়তা বিতরণকালে এই কথা জানান।

ডা. শফিকুর রহমান বলেন, বাঁশখালী, সাতকানিয়া ও লোহাগাড়ার মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশে প্রায় চারটি বিভাগে মানুষ বন্যার কষ্টে দিন কাটাচ্ছে। আপনারা সংসদে আপনার এলাকার জনপ্রতিনিধির কাছে এলাকার দুঃখ-দুর্দশা জানিয়েছেন; আমরা সংসদে ফিরে সরকারকে সবকিছু অবহিত করে স্থায়ী সমাধানের উদ্যোগ নিব, ইনশাআল্লাহ।

তিনি প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোকে মানবিক ও নৈতিক দায়িত্ব হিসেবে আখ্যায়িত করে সমাজের বিত্তবান ব্যক্তি, বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ও দেশের সর্বস্তরের মানুষের প্রতি এগিয়ে আসার আবেদন জানান।

শুক্রবার সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চট্টগ্রামে এসে ডা. শফিকুর সরাসরি বাঁশখালী ও সাতকানিয়ার বন্যাকবলিত অঞ্চল পরিদর্শন করেন। তিনি পানিবন্দি মানুষের সঙ্গে কথা বলেন, তাদের দুর্ভোগ প্রত্যক্ষ করেন এবং পরে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে শুকনো খাবার ও আর্থিক সহায়তা বিতরণ করেন।

জামায়াত আমীর আরও বলেন, ‘যেখানেই জনগণের দুর্দশা, আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখলে আমি সেখানে চলে যাব, ইনশাআল্লাহ।’ তিনি স্থানীয়দের পাশে থাকার এবং প্রয়োজনমতো সহায়তা বাড়ানোর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

চট্টগ্রাম সফরে তার সঙ্গে ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক মাওলানা মুহাম্মদ শাহজাহান, চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম-১৬ আসনের সংসদ সদস্য জহিরুল ইসলাম, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও ডাকসুর জিএস এস এম ফরহাদ এবং চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির মুহাম্মদ নজরুল ইসলাম।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo