1. [email protected] : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

শৃঙ্খলা ভঙ্গে যুবদল থেকে প্রায় ৩০০ নেতাকর্মী বহিষ্কার

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

জেলা-শহর সূত্রে দলীয় শৃঙ্খলা ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সারাদেশে প্রায় ৩০০ নেতা-কর্মীকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না। বুধবার রাজধানীর পল্টনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব তথ্য জানান তিনি।

মুন্না সংবাদ সম্মেলনে বলেন, ‘‘জাতীয়তাবাদী যুবদল সুশৃঙ্খল ও আদর্শিক রাজনৈতিক কর্মকাণ্ডে বিশ্বাসী। আমরা কোনো বেআইনি, অনৈতিক বা সন্ত্রাসী কার্যক্রমকে প্রশ্রয় দেই না। দলীয় শৃঙ্খলা ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ইতোমধ্যে সারা দেশে প্রায় ৩০০ নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে।’’

তিনি আরও বলেন, কেউ ব্যক্তিগত বা গোষ্ঠীর স্বার্থে সংগঠনের নাম ব্যবহার করে বেআইনি কার্যকলাপে লিপ্ত হতে পারবে না। সংগঠনের সুনাম রক্ষার লক্ষ্যে ভবিষ্যতে যাতে কেউ দলবিরোধী কাজ করে না, তা নিশ্চিত করতে কঠোর নীতি গ্রহণ করা হয়েছে।

মুন্না ভবিষ্যৎ প্রস্তুতি ও গত বছর জুলাই-আগস্টে হওয়া আন্দোলনের তালে কথা বলতে গিয়ে জানান, ওই সময় দেশজুড়ে যুবদলের ৮২টি সাংগঠনিক ইউনিটের নেতাকর্মীরা জীবনকে ঝুঁকিতে ফেলে আন্দোলন সফল করতে কাজ করেছেন। তিনি দাবি করেন, ‘‘অন্দোলনকে চূড়ান্ত পর্যায়ে উন্নীত করতে যুবদলের ৭৮ জন নেতাকর্মী শহীদ হয়েছেন। শত শত নেতাকর্মী পঙ্গুত্ব বরণ করেছেন এবং হাজার হাজার নেতাকর্মী রক্তাক্ত হয়েছেন।’’

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo