1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

বিএনপির নামে ভুয়া মিডিয়া সেল কমিটি: কেন্দ্রীয় সেলের সতর্কবার্তা

  • আপডেটের সময় : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

বিএনপির কেন্দ্রীয় মিডিয়া সেল সতর্ক করেছে, কয়েকটি জেলায় তাদের নাম ব্যবহার করে ভুয়া কমিটি ঘোষণা ও প্রচারণা করা হচ্ছে।

সোমবার (৮ জুন) সেল আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি বিভিন্ন জেলায় ‘বিএনপি মিডিয়া সেল’ নামে ফেক কমিটি গঠন ও প্রচারণার খবর তাদের কাছে পৌঁছে গেছে।

পাঠানো বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপি মিডিয়া সেলের নামে অনেক ভুয়া পেজ, গ্রুপ ও কমিউনিটি সক্রিয় রয়েছে। কেন্দ্রীয় মিডিয়া সেলের কোন অনুমোদন ছাড়া জেলা বা মহানগর পর্যায়ে এ নামে কোনো কমিটি গঠন করা হয়নি।

যারা নিজেদের সংশ্লিষ্ট কমিটি হিসেবে দাবি করছে, তাদের সাথে বিএনপি মিডিয়া সেলের কোনো সম্পৃক্ততা নেই বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে অননুমোদিত ও ভুয়া কমিটি গঠনকারীদের বিরুদ্ধে দলের শৃঙ্খলাভঙ্গের ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।

বিজ্ঞানপ্তিতে সাধারণ নেতাকর্মী ও সাংবাদিকদের এ ধরনের বিভ্রান্তিকর তথ্য ও তালিকা থেকে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo