1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

ঢাবি কবি জসীম হল ছাত্রদলের আহ্বায়ক তানভীর বারীর পদ ফেরত

  • আপডেটের সময় : বুধবার, ৩ জুন, ২০২৬

আড়াই মাস পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কবি জসীম উদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিম তার পদ ফিরে পেয়েছেন।

বৃহস্পতিবার (২১ মে) সংগঠনটির দফতর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক তানভীর বারী হামিমের উপর আরোপিত অব্যাহতি প্রত্যাহার করা হয়েছে। এর ফলে তার সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় কোনো বিধিনিষেধ রইল না।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

পূর্বকথা হিসেবে চলতি বছরের ৪ মার্চ সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তানভীর বারী হামিমকে সাময়িকভাবে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। এর আগে গত ২৭ ফেব্রুয়ারি কেন্দ্রীয় ছাত্রদল তাকে শোকজ করেছিল।

শোকজের পর এক ভিডিও বার্তায় হামিম জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য একটি ইফতার মাহফিল আয়োজন করায় তাকে শোকজ করা হয়েছে বলে তিনি জানতে পেরেছেন।

বিজ্ঞপ্তি অনুযায়ী, পদ প্রত্যাহারের সিদ্ধান্তের ফলে হামিম এখন তার দায়িত্ব ও সাংগঠনিক কার্যক্রম স্বাভাবিকভাবে চালিয়ে যেতে পারবেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo