1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ

আড়াই মাস পর হামিমের পদ পুনর্বহাল

  • আপডেটের সময় : বুধবার, ২৭ মে, ২০২৬

আড়াই মাস পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কবি জসীম উদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিম তার পদে পুনর্বহাল হয়েছেন। বৃহস্পতিবার (২১ মে) সংগঠনের দপ্তর-সচিব (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক হামিমের বিরুদ্ধে দেওয়া সাময়িক অব্যাহতি প্রত্যাহার করা হয়েছে। ফলে তার সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় আর কোনো বিধিনিষেধ থাকবে না। একই সিদ্ধান্ত সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরও বৃহস্পতিবার অনুমোদন করেছেন।

হামিমকে চলতি বছরের ৪ মার্চ সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাময়িকভাবে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। এর আগে ২৭ ফেব্রুয়ারি কেন্দ্রীয় ছাত্রদল তাকে শোকজ করেছিল। শোকজের পর প্রকাশ করা একটি ভিডিও বার্তায় হামিম জানিয়েছিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য একটি ইফতার মাহফিল আয়োজন করার বিষয়টিকেই কেন্দ্র করে তাকে শোকজ করা হয়েছে বলে তিনি জানতে পেরেছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo