বিএনপির প্রতিনিধি হিসেবে চীনা সরকারের আমন্ত্রণে ৪ জুন চীনে যাচ্ছেন খুলনার ছেলে হামিমসহ ১৫ জন ছাত্রনেতা। তারা প্রতিনিধিদল গঠন করে চীনের কর্মকাণ্ড ও অর্জন পর্যবেক্ষণ এবং অভিজ্ঞতা বিনিময় করতে চংকিং ও সাংহাইতে সফর করবেন।
সফরকালে দলটি চীনের নতুন উন্নতমানের উৎপাদন শক্তির বিকাশ, উচ্চ-মানের অর্থনৈতিক উন্নয়ন, উচ্চ-স্তরের আন্তর্জাতিক উন্মুক্তকরণ, গ্রামীণ পুনরুজ্জীবন এবং তৃণমূল স্তরের শাসন ব্যবস্থাসহ বিভিন্ন ক্ষেত্র পর্যবেক্ষণ করবে ও শেখার চেষ্টা করবে। এছাড়া সফরে স্থানীয় প্রশাসন, বুদ্ধিজীবী ও বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক ও মতবিনিময়ও অনুষ্ঠিত হবে, যেখানে বিএনপির উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলের সদস্যরাও উপস্থিত থাকবেন।
প্রতিনিধিদলটি আশা করছে যে এই সফর তাদের কাজে বাস্তব অভিজ্ঞতা ও নতুন ধারণা যোগ করবে, যা ভবিষ্যতে স্থানীয় উন্নয়ন পরিকল্পনায় কাজে লাগাতে পারবে।