চীনা সরকারের আমন্ত্রণে বিএনপি প্রতিনিধিদল হিসেবে ৪ জুন চীনে যাচ্ছেন খুলনের ছেলে হামিমসহ ১৫ জন ছাত্রনেতা। তারা সরকারি নিমন্ত্রণে বিভিন্ন কাজকর্ম ও নীতি-প্রক্রিয়া পর্যবেক্ষণ ও অভিজ্ঞতা সংগ্রহ করবে।
প্রতিনিধিদলটি চংকিং ও সাংহাই সফর করবে। সফরের মূল উদ্দেশ্য হচ্ছে চীনের সাম্প্রতিক কার্যক্রম ও অর্জনগুলো সরেজমিনে দেখা এবং সেখানে প্রয়োগ করা নীতি, প্রযুক্তি ও উন্নয়নমুখী পদক্ষেপগুলো সম্পর্কে ধারণা নেওয়া। সফরকালীন আলোচ্য বিষয়ে থাকবে নতুন উন্নতমানের উৎপাদনক্ষমতা গঠন, উচ্চমানের অর্থনৈতিক উন্নয়ন, বৃহৎ পরিসরের উন্মুক্তকরণ, গ্রামীণ পুনরুজ্জীবন এবং তৃণমূল স্তরের শাসনব্যবস্থা।
সফরের সময় তারা শিল্প ও প্রযুক্তি কেন্দ্র, উন্নয়ন প্রকল্প ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠান পরিদর্শন করবে। পাশাপাশি চীনের স্থানীয় নেতৃবৃন্দ, বুদ্ধিজীবী ও বিশেষজ্ঞরা বিএনপির উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক ও মতবিনিময় করবেন। ওই আলোচনা ও পরিদর্শনগুলোকে অভিজ্ঞতা সঞ্চয় ও নীতি-অনুধাবনের সুযোগ হিসেবে দেখা হচ্ছে।