1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

মোটরসাইকেলে কর আরোপের পরিকল্পনা বাতিলের আহ্বান জামায়াত আমিরের

  • আপডেটের সময় : রবিবার, ১৭ মে, ২০২৬

সরকার আগামী অর্থবছর (২০২৬-২৭) রাজস্ব বাড়ানোর প্রয়াসে মোটরসাইকেলকে নতুনভাবে করের আওতায় আনার পরিকল্পনা করছে। প্রস্তাবনায় ইঞ্জিন সিসি অনুযায়ী বছরে ২ হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত অগ্রিম আয়কর আরোপের ধারণা রয়েছে।

বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এই পরিকল্পনা থেকে সরে আসার আহ্বান জানান। রোববার (১৭ মে) বেলা সোয়া ১১টায় নিজের ফেসবুক পেজে দেওয়া পোস্টে তিনি এ দাবি জানান।

জামায়াত আমির আরও বলেন, মোটরসাইকেলের মালিক ও চালকরা সাধারণত সম্পদশালী নন; তারা জীবনজীবিকার প্রয়োজনে এই যানটি ব্যবহার করেন। রাজস্ব বৃদ্ধির প্রয়োজন থাকতে পারে, কিন্তু জীবনের সংগ্রামে থাকা মানুষদের ওপর অতিরিক্ত কর চাপানো উচিত নয়, তিনি বলেন।

তিনি আশা প্রকাশ করেন যে সরকার এমন কোনো সিদ্ধান্ত নেয়নি বা নিচ্ছে থাকলে তা থেকে সরে আসবে। অন্যথায় এমন সিদ্ধান্তকে জনস্বার্থবিরোধী হিসেবে গণ্য করা হবে, ডা. শফিকুর জানান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo