1. [email protected] : Staff Reporter : Staff Reporter
সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
গেজেটে ঘোষণা: এক বছরব্যাপী ‘নজরুল বর্ষ’ (২৫ মে–২৫ মে) জিয়াউল আহসানের দেহরক্ষী ইমরুল কায়েসের দাবি: ১৫০–২০০ জনকে হত্যা করতে দেখা ধর্ষণ ও ভ্রূণ নষ্টের অভিযোগ: বহিষ্কৃত শিবির নেতা জিসান ২ দিনের রিমান্ডে বগুড়ায় শিশু রিফাত হত্যা: পাঁচজনের মৃত্যুদণ্ড ধানমন্ডিতে ১০ তলা থেকে পড়ে গৃহকর্মীর মৃত্যু; পাউবো প্রকৌশলী দম্পতি দুই দিনের রিমান্ডে সিলেটের ডিসি মো. সারওয়ার আলমকে প্রত্যাহার, জনপ্রশাসনে সংযুক্ত দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে তরুণদের এগিয়ে আসার আহ্বান উজানের পাহাড়ি ঢলে ফুলে ফেঁপে উঠেছে তিস্তা নদী উত্তরের চার জেলায় স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা শিক্ষামন্ত্রী: বিশ্ববিদ্যালয় শুধু সনদ নয়, দক্ষ মানবসম্পদ গড়ার কেন্দ্র হতে হবে

এনসিপি ১০ মে ঘোষণা করবে উপজেলা চেয়ারম্যান ও মেয়র প্রার্থীর তালিকা

  • আপডেটের সময় : বুধবার, ৬ মে, ২০২৬

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, পরিকল্পিত সময়সীমা মেনে ৩০ এপ্রিলের মধ্যে ১০০টি উপজেলা ও পৌরসভার জন্য উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়র প্রার্থী দেওয়ার কথা ছিল। ব্যক্তিগত ও সংগঠনগত কিছু অনাকাঙ্ক্ষিত সমস্যার কারণে ওই সময়সীমা পিছিয়ে গেছে।

তিনি বলেন, ‘আমরা আশা করছি আগামী ১০ মে’র মধ্যে এনসিপি থেকে প্রাথমিকভাবে সমর্থিত উপজেলা চেয়ারম্যান ও মেয়র প্রার্থীদের তালিকা ঘোষণা করতে পারবো।’

সারজিস আলম মঙ্গলবার (৫ মে) রাজধানীর বাংলামোটর রূপায়ন টাওয়ারের দলের অস্থায়ী কার্যালয়ে রাজনৈতিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকদের যোগদান অনুষ্ঠানে এসব কথা বলেন।

তিনি আরও জানান, এ মাসের মধ্যেই সাতটি সিটি কর্পোরেশনের জন্য এনসিপি সমর্থিত মেয়র প্রার্থীদের নাম ঘোষণা করা হবে। বর্তমানে এনসিপি একটি ১১ দলীয় জোটের অংশ হিসেবে বিরোধী হিসেবে কাজ করছে এবং সংসদে সক্রিয় ভূমিকা পালন করছে। তবুও তারা সংগঠনকে স্থায়ীভাবে শক্তিশালী করে এককভাবে স্থানীয় পর্যায়ে প্রতিযোগিতা করার প্রস্তুতি নিচ্ছে। ‘সাংগঠনিকভাবে ও রাজনৈতিকভাবে শক্ত হয়ে উঠার প্রক্রিয়ার অংশ হিসেবে আমরা নিজে প্রার্থী দেবো’—দাবি করেন সারজিস আলম।

তিনি অভিযোগ করেন, বিএনপি স্থানীয় সরকার নির্বাচনকে টালবাহানা করে দূর্নীতিপুর্ণ উদ্দেশ্যে ২০২৭ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত করার পরিকল্পনা করছে এবং ইতিমধ্যেই জেলা পরিষদ ও সিটি কর্পোরেশনগুলোর প্রশাসনিক কাজ প্রশাসনকে তুলে দিয়েছে।

সারজিস আলম বলেন, ‘উপজেলা পর্যায়ে এখন কার্যকরি চেয়ারম্যান নেই। তারা আবার ক্ষমতাকে কুক্ষিগত করার চেষ্টা শুরু করেছে; এমনকি উপজেলা পরিষদ বিলুপ্ত করার কথাও শোনা যাচ্ছে। এমন ধরনের চেষ্টা তাদেরই জন্য ক্ষতিকর হবে।’ তিনি জোর দিয়ে বলেন, সিটি কর্পোরেশন ও উপজেলা ও পৌরসভা নির্বাচনের খসড়া এ বছরের মধ্যে করা উচিত এবং এই নির্বাচন দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo