1. [email protected] : Staff Reporter : Staff Reporter
সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
গেজেটে ঘোষণা: এক বছরব্যাপী ‘নজরুল বর্ষ’ (২৫ মে–২৫ মে) জিয়াউল আহসানের দেহরক্ষী ইমরুল কায়েসের দাবি: ১৫০–২০০ জনকে হত্যা করতে দেখা ধর্ষণ ও ভ্রূণ নষ্টের অভিযোগ: বহিষ্কৃত শিবির নেতা জিসান ২ দিনের রিমান্ডে বগুড়ায় শিশু রিফাত হত্যা: পাঁচজনের মৃত্যুদণ্ড ধানমন্ডিতে ১০ তলা থেকে পড়ে গৃহকর্মীর মৃত্যু; পাউবো প্রকৌশলী দম্পতি দুই দিনের রিমান্ডে সিলেটের ডিসি মো. সারওয়ার আলমকে প্রত্যাহার, জনপ্রশাসনে সংযুক্ত দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে তরুণদের এগিয়ে আসার আহ্বান উজানের পাহাড়ি ঢলে ফুলে ফেঁপে উঠেছে তিস্তা নদী উত্তরের চার জেলায় স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা শিক্ষামন্ত্রী: বিশ্ববিদ্যালয় শুধু সনদ নয়, দক্ষ মানবসম্পদ গড়ার কেন্দ্র হতে হবে

১০ মে এনসিপি ঘোষণা করবে উপজেলা চেয়ারম্যান ও মেয়র প্রার্থীদের

  • আপডেটের সময় : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, তাদের উদ্দেশ্য ছিল ৩০ এপ্রিলের মধ্যে ১০০টি উপজেলা ও পৌরসভার জন্য উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়র প্রার্থী ঘোষণা করা। তবে কিছু ব্যক্তিগত ও সামগ্রিক কারণের মন্থরতার ফলে নির্ধারিত তারিখ পিছিয়ে গেছে।

তিনি বলেন, আমরা আশা করছি আগামী ১০ মে’র মধ্যে এনসিপি থেকে প্রাথমিকভাবে সমর্থিত উপজেলা চেয়ারম্যান ও মেয়র প্রার্থীদের তালিকা ঘোষণা করতে পারব।

সারজিস আলম এই মন্তব্যগুলো করেন মঙ্গলবার (০৫ মে) রাজধানীর বাংলামোটর রূপায়ণ টাওয়ারের দলের অস্থায়ী কার্যালয়ে এক অনুষ্ঠানে, যেখানে রাজনৈতিক ও বিভিন্ন পেশার নাগরিকরা দলের সঙ্গে যোগদান করেন।

তিনি আরও জানান, এ মাসের মধ্যে সাতটি সিটি কর্পোরেশনে এনসিপি সমর্থিত মেয়র প্রার্থীদের নাম প্রকাশ করা হবে। বর্তমানে এনসিপি একটি ১১ দলীয় জোটের অংশ হিসেবে বিরোধী ভূমিকা পালন করলেও সংসদে কার্যকরভাবে কাজ করার পাশাপাশি দলটির সাংগঠনিক ও রাজনৈতিক শক্তি এককভাবে গড়ে তোলার উদ্যোগও চলছে। এজন্য স্থানীয় স্তরে অনেক জায়গায় এনসিপি নিজস্ব প্রার্থী ঘোষণা করবে বলেও জানান তিনি।

সারজিস আলম অভিযোগ করেন, বিএনপির পক্ষ থেকে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে টালবাহানা করে এগুলো ২০২৭ সালের ডিসেম্বরে নেওয়ার পরিকল্পনা আছে এবং তারা ইতোমধ্যে জেলা পরিষদ ও সিটি কর্পোরেশনে প্রশাসনিক নিয়ন্ত্রণ ব্যবস্হা করছে—এই ধরনের কর্মকাণ্ড সম্পর্কে তিনি অবস্থান ব্যক্ত করেন।

তিনি আরো বলেন, উপজেলা পর্যায়ে কার্যকরভাবে কাজ করা কোনো উপজেলা চেয়ারম্যান নেই এবং শোনা যাচ্ছে যে কেউ কেউ উপজেলা পরিষদ বিলুপ্ত করার চেষ্টা শুরু করেছে। এমন পন্থা সর্বশেষে তাদের জন্য ক্ষতিকর হবে বলেও তিনি সতর্ক করেন। তাই সিটি কর্পোরেশন, উপজেলা ও পৌরসভা নির্বাচন এতির মধ্যে আয়োজন করার জন্য তিনি দাবি করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo