1. [email protected] : Staff Reporter : Staff Reporter
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

কিছু শক্তি সমাজে বিভাজন সৃষ্টি করছে, রুখে দিতে হবে: মির্জা ফখরুল

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সব ধরনের বিভাজন ও বিদ্বেষকে উল্টে দিয়ে পারস্পরিক ভালোবাসা ও ভ্রাতৃত্ববোধের ওপর ভর করে একটি নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে। তিনি সতর্ক করে বলেন, কিছু শক্তি সমাজে বিভাজন সৃষ্টির চেষ্টা করছে এবং সেটি রুখে দিতে সবাইকে এগিয়ে আসতে হবে।

রোববার (৫ এপ্রিল) রাজধানীর মাদানি অ্যাভিনিউয়ে খ্রিষ্টান সম্প্রদায়ের ‘ইস্টার সানডে’ উৎসব উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে তিনি প্রত্যেককে ঘৃণার সংস্কৃতি ত্যাগ করে সৌহার্দ্য ও মানবিকতার মূল্যবোধকে অটুট রাখার আহ্বান জানান। “আমাদের সমাজ থেকে ‘ঘৃণা’ শব্দটিকে চিরতরে বিদায় দিতে হবে। ঘৃণা নয়, মানুষের প্রতি ভালোবাসা ও সৌহার্দ্যই হোক আমাদের পথচলার শক্তি,” তিনি বলেন।

মির্জা ফখরুল আরও বলেন, বাংলাদেশ একটি বহুধর্মীয় সমাজের অনন্য উদাহরণ—এখানে ইসলাম ছাড়াও সনাতন ধর্মাবলম্বী, খ্রিষ্টান ও বৌদ্ধসহ সকল ধর্মের মানুষ মিশে বেড়ে উঠেছে এবং দেশের অঙ্গ হয়ে আছে। অতীতেও ভিন্ন ধর্মের মানুষ এখানে মিলেমিশে বসবাস করে এসেছে, তাই ধর্মভিত্তিক বিভাজনের যে কোনো চেষ্টা সমাজের জন্য ক্ষতিকর।

তিনি বলেন, একসময় ধর্মের নাম করে বিভাজন সৃষ্টি করার অপচেষ্টা হয়েছে; সেইসব বিভাজনকে কাটিয়ে উঠতে হবে এবং সমাজকে ঐক্যবদ্ধ রাখতে সবাইকে দায়িত্বশীল হতে হবে। খ্রিষ্টান সম্প্রদায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, “আপনাদের সমর্থন ও সহযোগিতায় আমরা ভবিষ্যতে একটি সমৃদ্ধ সরকার গঠনের লক্ষ্যে কাজ করতে চাই। আমাদের সামনে অনেক কাজ রয়েছে, তা সফল করতে সবাইকে সঙ্গে নিয়ে এগোতে হবে।”

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo