1. [email protected] : Staff Reporter : Staff Reporter
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

সংবিধান সংস্কার ও গণভোট বাস্তবায়ন দাবিতে ১১ দলীয় জোট চার দিনের কর্মসূচি ঘোষণা

  • আপডেটের সময় : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬

সংবিধান সংশোধন পরিষদ আহ্বান ও গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানিয়ে জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোট দেশজুড়ে চার দিনের কর্মসূচি ঘোষণা করেছে। মগবাজারে মঙ্গলবার (৭ এপ্রিল) অনুষ্ঠিত বৈঠকের পর এই ঘোষণা দেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।

মামুনুল হক অভিযোগ করেন, সরকার জনগণের ম্যান্ডেটকে উপেক্ষা ও উপহাস করছে এবং সংবিধান সংশোধনের প্রসঙ্গে নির্বাচনের আগে দলগুলোর মধ্যে যে ঐকমত্য ছিল তা ভেঙে দেওয়া হচ্ছে। তিনি বলেন, বর্তমান সরকার জনআকাঙ্ক্ষা উপেক্ষা করে একদলীয় ফ্যাসিবাদের দিকে এগিয়ে যাচ্ছে এবং যারা জনদুর্ভোগ তুলে ধরে সরকারের সমালোচনা করছেন তাদের গ্রেপ্তার করা হচ্ছে। এমন নব্য ফ্যাসিবাদকে যে কোনো মূল্যে রুখে দেবে ১১ দলীয় ঐক্য, যোগ করেন তিনি।

আন্দোলনের সূচি সম্পর্কে মামুনুল হক জানান, আগামী ৯ এপ্রিল বিকেলে গণভোটের রায় বাস্তবায়নের পক্ষে এক সপ্তাহব্যাপী লিফলেট বিতরণ কর্মসূচি শুরু হবে। এরপর ১১ এপ্রিল সারা দেশের উপজেলা ও থানায় বিক্ষোভ মিছিল, ১২ এপ্রিল প্রতিটি জেলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে। কর্মসূচির সমাপনী হিসেবে ১৩ এপ্রিল ঢাকায় গণভোটের রায় বাস্তবায়নের পক্ষে একটি জাতীয় সেমিনার আয়োজন করা হবে।

বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, সরকারই বিরোধীদলকে রাজপথে নামতে বাধ্য করে তুলছে। তিনি আরও অভিযোগ করেন যে বিএনপির কিছু কর্মকাণ্ডে দেশ হতবাক এবং বিস্মিত, গণভোটের রায়ে বিএনপির নোট অব ডিসেন্ট কার্যত স্থগিত রয়েছে, অথচ সংসদে এক একজন ব্যক্তির আচরণকে ভিত্তি করে বিএনপি সংবিধান নিয়ে সংকট তৈরি করছে।

মিয়া গোলাম পরওয়ার দাবি করেন, জ্বালানি সংকট নিয়ে সংসদে বিরোধীদলের বক্তব্য আটকে দেওয়া হচ্ছে এবং যারা দিল্লির বিরুদ্ধে অবস্থান নিচ্ছে তাদের ‘রাজাকার’ বলে কটাক্ষ করা হচ্ছে। তিনি শেষ করে বিএনপিকে সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণের আহ্বান জানান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo