1. [email protected] : Staff Reporter : Staff Reporter
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

কিছু শক্তি সমাজে বিভাজন সৃষ্টির চেষ্টা করছে: মির্জা ফখরুল

  • আপডেটের সময় : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সতর্ক করে বলেছেন, কিছু শক্তি সমাজে বিভাজন সৃষ্টি করার চেষ্টা করছে এবং সেটি রুখে দিতে হবে। তিনি সমাজ থেকে ঘृণার শব্দটিকে চিরতরে বিদায় করে পারস্পরিক ভালোবাসা ও ভ্রাতৃত্ববোধকে ভিত্তি করে একটি নতুন বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।

রোববার (৫ এপ্রিল) রাজধানীর মাদানি অ্যাভিনিউয়ে খ্রিষ্টান সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ইস্টার সানডে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেন, ‘ঘৃণা নয়, মানুষের প্রতি ভালোবাসা ও সৌহার্দ্যই হোক আমাদের পথচলার মূল শক্তি।’

তিনি আরও উল্লেখ করেন যে বাংলাদেশ সব ধর্মের মানুষের সহাবস্থানের অনন্য উদাহরণ। ‘এ দেশে ইসলাম ধর্ম রয়েছে; তেমনই সনাতন ধর্মাবলম্বী, খ্রিষ্টান ও বৌদ্ধ ধর্মের অনুসারীরাও এ মাটির অবিচ্ছেদ্য অংশ। অতীতকাল থেকেই আমরা মিলেমিশে বসবাস করে এসেছি,’ তিনি বলেন।

মির্জা ফখরুল বলেন, কিছু সময় আগে ধর্মের ভিত্তিতে সমাজে বিভাজন তৈরির অপচেষ্টা দেখা গেছে, সেটি থেকে সবাইকে উত্তোরণ করতে হবে। তিনি খ্রিষ্টান সম্প্রদায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জানান, তাদের সমর্থন ও সহযোগিতায় একটি সমৃদ্ধ সরকার গঠনে সবাইকে একসঙ্গে নিয়ে কাজ করতে চান তারা।

চলমান সামাজিক ও রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় সামাজিক ঐক্য ও শরিকতার ওপর গুরুত্ব আরোপ করে তিনি সবাইকে ঘনিষ্ঠভাবে কাজ করার আহ্বান জানান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo