1. [email protected] : Staff Reporter : Staff Reporter
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

গণভোট ইস্যুতে সরকারের বিরুদ্ধে হুঁশিয়ারি ১১ দলীয় ঐক্যের

  • আপডেটের সময় : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬

গণভোটের রায়ের বিরুদ্ধে সরকারের অবস্থানের প্রতিবাদ ও তা অবিলম্বে বাস্তবায়নের দাবিতে রাজধানীতে বিক্ষোভ ও সমাবেশ করেছে ১১ দলীয় ঐক্য। শনিবার বিকেলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম প্রাঙ্গণে এই মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়, যেখানে ঐক্যের নেতাদের বক্তব্যে দাবি করা হয়, সরকার গণভোটের রায়ের বিরোধিতা করে ফ্যাসিবাদী দমননীতিতে তৎপর হয়ে উঠছে। নেতা-কর্মীরা হুঁশিয়ারি দেন, যদি এই ফ্যাসিবাদী শক্তি কায়েম করতে চায়, তাহলে পূর্ববর্তী সরকারগুলো যে পরিণতি ভোগ করেছে তার মতোই খেসারত দিতে হবে বিএনপিকে।

দুপুরের পর থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে নেতা-কর্মীরা ছোট ছোট মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হতে থাকেন, হাতে নানান প্ল্যাকার্ড যেন ‘জুলাই সনদ বাস্তবায়ন চাই’ এবং ‘গণভোট মানতে হবে’ লেখা। এ সময় তারা সরকারের গণভোটের সিদ্ধান্তের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

ঢাকা মহানগরী আয়োজিত এই বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম। পর্যায়ক্রমে জোটের শীর্ষ নেতারা সেখানে বক্তব্য রাখেন।

বক্তারা অভিযোগ করে বলেন, সরকার জনগণের স্বার্থ ও আকাক্সক্ষা উপেক্ষা করে একদমই গণভোটের রায়ের বিরোধিতা করছে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তারা তীব্র সমালােচনা করেন এবং বলছেন, যদি অবিলম্বে এই রায় বাস্তবায়ন না করা হয়, তাহলে কঠোর কঠোর আন্দোলনের ডাক দেয়া হবে। তারা আরও জোর দিয়ে বলেন, জনগণের ভোটাধিকার ও মতামতের সঠিক প্রতিফলন নিশ্চিত করতে সংবিধানে প্রয়োজন আরও সংস্কার।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo