1. [email protected] : Staff Reporter : Staff Reporter
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

গণরায়ের বিরুদ্ধ গেলে জনতা তাদের প্রত্যাখ্যান করবে: আসিফ মাহমুদ

  • আপডেটের সময় : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, গণরায়কে উপেক্ষা করে সরকার যদি অগ্রসর হতে চায়, তাহলে জনগণ তা মেনে নেবে না। গণরায়ের বিরুদ্ধে সিদ্ধান্ত নেয়া বা তার উপেক্ষা করলে ইতিহাসের পরম্পরায় জনগণই তাদের প্রত্যাখ্যান করবে। বৃহস্পতিবার (২৬ মার্চ) স্বাধীনতা দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে শাহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, ‘এটা আপনি দেখেছেন যে, বাংলাদেশের ইতিহাসে অনেক ক্ষমতাবান ও শক্তিশালী সরকার গঠন হয়েছে, কিন্তু যখনই তারা গণরায়ের বিরুদ্ধে গেছে বা তার উপেক্ষা করেছে, তখনই তারা ইতিহাসের পাতায় হারিয়ে গেছে।’

তিনি আরও বলেন, ‘১৯৭০ সালের নির্বাচনে জনগণের রায় পেয়ে ক্ষমতা হস্তান্তর না করার ফলশ্রুতি মাঝেই ১৯৭১ সালে স্বাধীনতা সংগ্রামের প্রেক্ষাপট তৈরি হয়। তেমনি, ১৯৯০ সালে স্বৈরাচারবিরোধী গণআন্দোলনের মাধ্যমে পরিবর্তন আসে। দীর্ঘ ১৭ বছর দমন-পীড়নের পরে, যখন সরকার জনগণের রায়ের বিরোধিতা করে শাসনক্ষমতা ধারণের চেষ্টা করেছিল, তবে শেষ পর্যন্ত জনতার আন্দোলনের সামনে তাদের হার মানতে হয়েছে।’

আসিফ মাহমুদ আরও বলেন, ‘বর্তমানে যদি গণরায় বা গণভোটের সিদ্ধান্তকে অস্বীকার করে সরকার এগিয়ে যেতে চায়, তাহলে জনগণ তা কখনোই মানবে না। গণভোটে বিপুলসংখ্যক মানুষ “হ্যাঁ” ভোট দিয়ে তাদের সমর্থন জানিয়েছে, সে কারণেই আমাদের বলতে চাই, একাত্তরের রক্তের বিনিময়ে যে স্বপ্ন ও সংস্কার দেখা গেছে, তা বাস্তবায়ন করতে হবে। এই রায় মানা না হলে, ৭০ শতাংশ জনগণ যেন যেকোনো সময় রাস্তায় নামতে দ্বিধা করবে না।’

তিনি আরও উল্লেখ করেন, ‘অতএব, আমাদের সবাইকে জনগণের পক্ষে থাকতে হবে, যাতে প্রত্যেকের সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর দেশ গড়ে উঠতে পারে। আর যদি সরকারের মানসিকতা বিপরীতমুখী হয়, তাহলে জনগণের শক্তিকে নিয়ে আবারো মাঠে নামতে হতে পারে, স্বাধীনতা রক্ষা করতে।’

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo