1. [email protected] : Staff Reporter : Staff Reporter
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

১৭ বছরের জঞ্জাল পরিষ্কার করতে হবে: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

  • আপডেটের সময় : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬

লক্ষ্মীপুর: পানিসমদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, দীর্ঘ ১৭ বছরের জমে থাকা জঞ্জাল বিএনপি সরকারকে পরিষ্কার করে দিতে হবে। বর্জ্য-আবর্জনা সরানো আমাদের দায়িত্ব, এই কাজ অব্যাহত থাকবে।

শুক্রবার (১৩ মার্চ) বেলা এগারোটার দিকে লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারি বাজার এলাকায় খাল খনন কার্যক্রম পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। মন্ত্রী জানালেন, তারা এখন নির্বাচিত সরকার হিসেবে সব কাজ শৃঙ্খলাবদ্ধভাবে এগিয়ে নেবে এবং প্রতিটি বিভাগের কর্মকর্তাদের সম্মান রাখা হবে।

তিনি আরও বলেন, খালগুলো অবৈধ দখলমুক্ত করতে হবে এবং খাল খনন শুরু হলে সচেতন নাগরিক ও সংশ্লিষ্টদের বিশেষ সহযোগিতা দরকার। ‘‘দেশপ্রেমিক সরকার হিসেবে আমরা জনগণের সহযোগিতা চাই,’’ মন্ত্রী যোগ করেন।

মন্ত্রী জানান, সারা বাংলাদেশে খাল খনন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে; লক্ষ্মীপুরে তিনি ইতোমধ্যে তিনটি খাল পরিদর্শন করেছেন। তিনি বলেন, খালগুলোতে জমে থাকা বর্জ্য প্রথমেই পরিষ্কার করা এবং দখলমুক্ত করা না হলে জনগণ প্রকৃত সুফল পাবে না।

এছাড়া মন্ত্রী জানান, ১৬ মার্চ দিনাজপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান কাহারোল উপজেলার বলরামপুরে প্রায় সাড়ে ১২ কিলোমিটার দৈর্ঘ্যের সাহাপাড়া খালের আনুষ্ঠানিক খনন কাজের সূত্রপাত করবেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo