1. [email protected] : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
আসুন সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি: বিএনপি চেয়ারম্যান প্রত্যাশিত দেশ গড়তে সবার সহযোগিতা চান প্রধানমন্ত্রী আসুন সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি — বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীসহ মুসলমানদের ঈদের শুভেচ্ছা জানালেন তারেক রহমান দেশের মানুষ ও বিশ্ব মুসলিমদের পবিত্র ঈদের শুভেচ্ছা ঈদুল ফিতরে পদ্মা-যমুনা সেতুতে রেকর্ড যানবাহন পারাপার ও টোল আদায় ঈদযাত্রায় ৩ দিনে পদ্মা সেতুতে ১৩ কোটি ২১ লাখ ৫১ হাজার ৮০০ টাকার টোল আদায় নরেন্দ্র মোদি তারেক রহমানকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একসঙ্গে জাতীয় ঈদগাহে ঈদের নামাজ পড়বেন প্রতিমন্ত্রীর ঘোষণা: জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একসঙ্গে নামাজ পড়বেন

ওশিওয়ারায় গুলি চালানোর অভিযোগে বলিউড অভিনেতা কেআরকে গ্রেফতার

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬

মুম্বাইয়ের ওশিওয়ারা এলাকার একটি আবাসিক ভবনে গুলিবর্ষণের ঘটনায় বলিউড অভিনেতা ও চলচ্চিত্র সমালোচক কামাল আর খান (কেআরকে)কে মুম্বাই পুলিশ গ্রেফতার করেছে। পুলিশ জানিয়েছে, শনিবার (২৪ ডিসেম্বর) তাকে আদালতে তোলা হবে।

পুলিশ সূত্রে জানা যায়, চলতি সপ্তাহের শুরুতে ওই এলাকায় চার রাউন্ড গুলি ছোড়া হয়। সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের বিবরণ সংগ্রহ করে ঘটনাস্থল থেকে তদন্ত শুরু করে পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে কেআরকে স্বীকার করেছেন যে গুলিগুলো তার লাইসেন্সপ্রাপ্ত বন্দুক থেকেই ছোড়া হয়েছিল। তিনি দাবি করেছেন যে কাউকে আঘাত করার উদ্দেশ্য ছিল না—বন্দুক পরিষ্কার করার পর সেটি ঠিকভাবে কাজ করছে কি না তা পরীক্ষা করতে বাড়ির সামনে থাকা ম্যানগ্রোভ বনের দিকে গুলি ছোড়া হয়েছিল। কেআরকের কথায়, বাতাসের কারণে লক্ষ্যভ্রষ্ট হয়ে গুলিগুলো পাশের একটি আবাসিক ভবনে গিয়ে লাগে।

স্থানীয়রা এবং পুলিশ ঘটনার সিসিটিভি ও সাক্ষীদের বক্তব্য যাচাই করছে। মুম্বাই পুলিশ কী ধরনের মামলা হবে এবং কী অভিযোগ নেয়া হবে তা চূড়ান্ত করেছে বলে এখনও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

কামাল আর খান দীর্ঘদিন ধরে বিতর্কিত ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। ২০২২ সালে এক যৌন হেনস্তার মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল এবং সামাজিক মাধ্যমে তারকাদের নিয়ে কটাক্ষমূলক ও উসকানিমূলক মন্তব্য করার কারণে তার বিরুদ্ধে একাধিক মানহানি ও আইনি মামলা রয়েছে। এই ঘটনার পর তাঁর বিরুদ্ধে নতুন আইনি জটিলতা তৈরি হতে পারে, পুলিশ তদন্ত চালিয়ে দেখছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo