1. [email protected] : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ইসি অনলাইনে নয়, ম্যানুয়ালি ইস্যু করবে সাংবাদিক কার্ড নির্বাচন কমিশন: সরকারি কর্মকর্তারা গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’ প্রচারণা চালাতে পারবেন না দুদক অনুমোদন: প্রিমিয়ার ব্যাংকের ইকবাল ও সালাম মুর্শেদীসহ ১৭ জনের বিরুদ্ধে ১১টি মামলা নির্বাচনে নেই যারা, তাদেরকেই গণ্ডগোলের কথা বলছে: পররাষ্ট্র উপদেষ্টা ঢাকা–করাচি নন-স্টপ ফ্লাইট কাল থেকে শুরু ড. মুহাম্মদ ইউনূস না আসায় ৩৩২ নম্বর এআইকে পাঠালেন প্রধান উপদেষ্টা ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিতের জন্য রিট দাখিল অ্যামনেস্টির মহাসচিবের খোলা চিঠি প্রধান উপদেষ্টার কাছে ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট শুরু হচ্ছে কাল থেকে যুক্তরাষ্ট্র নির্বাচনে কোনো পক্ষ নেবে না: রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনস

চিত্রনায়িকা জয়শ্রী কবির আর নেই

  • আপডেটের সময় : শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬

দুই বাংলার প্রাক্তন জনপ্রিয় চিত্রনায়িকা জয়শ্রী কবির আর নেই। তিনি ১২ জানুয়ারি যুক্তরাজ্যের লন্ডনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।

জয়শ্রী কবিরের মৃত্যুর খবর সোশ্যাল মিডিয়ায় জানান তার ভাগ্নে জাভেদ মাহমুদ। তিনি জানিয়েছেন, আমার মামি জয়শ্রী কবির দীর্ঘদিন ধরে লন্ডনে অসুস্থ ছিলেন। মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি।

জাভেদ মাহমুদ বলেন, ‘‘আমার মামি ছিলেন বিখ্যাত নায়িকা এবং এক সময়ের ‘মিস ক্যালকাটা’। তিনি সত্যজিৎ রায়ের চলচ্চিত্র ‘প্রতিদ্বন্দ্বী’ এবং আলমগীর কবিরের ‘সীমানা পেরিয়ে’, ‘রুপালী সৈকতে’, ‘সূর্য কন্যা’ প্রভৃতির মতো চলচ্চিত্রে নায়িকা হিসেবে অভিনয় করেছেন।’’

জয়শ্রী কবির ১৯৫২ সালে কলকাতায় জন্মগ্রহণ করেন। পারিবারিক নাম জয়শ্রী রায়; শিক্ষাজীবনও কাটে সেখানেই—তিনি সাউথ পয়েন্ট স্কুলে পড়াশোনা করেছেন। ১৯৬৮ সালে ‘মিস ক্যালকাটা’ হিসেবে পরিচিতি পান এবং ১৯৭০ সালে সত্যজিৎ রায়ের ছবিতে অভিনয় করে চলচ্চিত্রে পা রাখেন। ১৯৭৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘অসাধারণ’ ছবিতে তিনি উত্তম কুমারের বিপরীতে অভিনয় করেন।

পরবর্তীতে জয়শ্রী কবির বাংলাদেশের চলচ্চিত্রে কাজ করে খ্যাতি অর্জন করেন। বাংলাদেশের বিশিষ্ট পরিচালক আলমগীর কবিরের কয়েকটি ছবিতে তিনি প্রধান ভূমিকায় দেখেন—সেগুলোর মধ্যে ‘সীমানা পেরিয়ে’, ‘রুপালি সৈকতে’, ‘সূর্য কন্যা’ ও ‘মোহনা’ উল্লেখযোগ্য।

১৯৭৫ সালে তিনি আলমগীর কবিরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। দাম্পত্য জীবন বেশিক্ষণ স্থায়ী হয়নি; কয়েক বছরে সংসারে টানাপোড়েন শুরু হয় এবং পরবর্তীতে তারা বিচ্ছেদ করে। এই সংসারে তাদের এক পুত্র সন্তান—লেনিন সৌরভ কবির—আছেন। বিবাহবিচ্ছেদের পর জয়শ্রী শুরুতে কলকাতায় ফিরে যান এবং পরে স্থায়ীভাবে লন্ডনে যান। সেখানে তিনি একটি বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যের শিক্ষক হিসেবে কাজ করেছেন এবং দীর্ঘদিন বসবাস করেছেন।

প্রায় এক দশক আগে তিনি ঢাকায় একবার এসেছিলেন; এরপর থেকে তাকে দেশে দেখা যায়নি। শিল্পজীবনে বাংলাদেশের ও ভারতের চলচ্চিত্রের মাঝেই তিনি স্বতন্ত্র পরিচয় গড়েছেন। তার মৃত্যুতে চলচ্চিত্রপ্রেমী ও সহকর্মীরা শোক জানিয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo