1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
ইসি অনলাইনে নয়, ম্যানুয়ালি ইস্যু করবে সাংবাদিক কার্ড নির্বাচন কমিশন: সরকারি কর্মকর্তারা গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’ প্রচারণা চালাতে পারবেন না দুদক অনুমোদন: প্রিমিয়ার ব্যাংকের ইকবাল ও সালাম মুর্শেদীসহ ১৭ জনের বিরুদ্ধে ১১টি মামলা নির্বাচনে নেই যারা, তাদেরকেই গণ্ডগোলের কথা বলছে: পররাষ্ট্র উপদেষ্টা ঢাকা–করাচি নন-স্টপ ফ্লাইট কাল থেকে শুরু ড. মুহাম্মদ ইউনূস না আসায় ৩৩২ নম্বর এআইকে পাঠালেন প্রধান উপদেষ্টা ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিতের জন্য রিট দাখিল অ্যামনেস্টির মহাসচিবের খোলা চিঠি প্রধান উপদেষ্টার কাছে ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট শুরু হচ্ছে কাল থেকে যুক্তরাষ্ট্র নির্বাচনে কোনো পক্ষ নেবে না: রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনস

ফেসবুকের শীর্ষ ১০০ কনটেন্ট ক্রিয়েটরের মধ্যে তারেক রহমানের স্থান

  • আপডেটের সময় : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬

সামাজিক যোগাযোগমাধ্যমে তার প্রভাব এবং উপস্থিতি এখন জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতার অন্যতম বড় সূচক। রাজনীতিবিদ, ব্যবসায়ী, মিডিয়া ব্যক্তিত্ব এবং ক্রীড়া তারকা— সকলেই এখন এই ডিজিটাল প্ল্যাটফর্মে সক্রিয়। এরই ধারাবাহিকতায় ফেসবুকের শীর্ষ ১০০ ‘কনটেন্ট ক্রিয়েটর’ এর তালিকায় স্থান পেয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোশ্যাল ব্লেড নামে বিশ্লেষণধর্মী একটি ওয়েবসাইট প্রকাশিত ‘টপ ১০০ ফেসবুক ক্রিয়েটরস বাই সোশ্যাল’ তালিকায় তারেক রহমানের অবস্থান ৬৪তম। সোমবার (১৮ জানুয়ারি) বিএনপির মিডিয়া সেল থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

তালিকায় দেখা যায়, ফেসবুকে কনটেন্ট পোস্টের সংখ্যা এবং আলোচনার স্তরের ভিত্তিতে তারেক রহমানের স্থান মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেয়েও ওপরে।

সোশ্যাল ব্লেডের তথ্যানুযায়ী, বিএনপি চেয়ারম্যানের ভেরিফায়েড ফেসবুক পেজে বর্তমানে মোট লাইক সংখ্যা ৫৫ লাখ ৭৬ হাজার ৭৭৬, আর এঙ্গেজমেন্ট (ব্যবহারকারীদের মতামত ও শেয়ার) রয়েছে ১৬ লাখ ৪৮ হাজার ৯৭২। এই পারফরম্যান্সের ভিত্তিতে সোশ্যাল ব্লেডের র‌্যাঙ্কিংয়ে তার স্থান ৪২তম, যেখানে পেজটি পেয়েছে এ ++ গ্রেড। সর্বশেষ ১৪ দিনের মধ্যে তার পেজে প্রায় ৪৮ হাজার নতুন লাইক যোগ হয়েছে, যা দৈনিক গড়ে ৩৯ হাজারের বেশি। এই পরিসংখ্যান ও কার্যক্রমের বিশ্লেষণে তারেক রহমানের পেজটি এখন বিশ্বের অন্যতম সক্রিয় ও প্রভাবশালী রাজনৈতিক ফেসবুক পেজগুলোর মধ্যে একটি হিসেবে স্বীকৃত।

উল্লেখ্য, সোশ্যাল ব্লেডের ব্যাখ্যা অনুযায়ী, যাদের নিয়েই ফেসবুকে সবচেয়ে বেশি কনটেন্ট তৈরি ও শেয়ার হয়, তাদেরকেই সাধারণত ‘কনটেন্ট ক্রিয়েটর’ হিসেবে গণ্য করা হয়। এই হিসাব অনুযায়ী, বিশ্বের শীর্ষ রাজনৈতিক নেতাদের তালিকায় তারেক রহমানের স্থান খুবই গুরুত্বপূর্ণ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo