1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
গভর্নরের আহ্বান: সরকারি ফি-চার্জ আদায়ে বাংলা কিউআর ব্যবহার করুন বিআইডব্লিউটিএর পরিচালক এ কে এম আরিফ উদ্দিন সাময়িক বরখাস্ত বিআইডব্লিউটিএর পরিচালক এ কে এম আরিফ উদ্দিন সাময়িক বরখাস্ত তিস্তা বিপৎসীমার কাছাকাছি: চার জেলায় পানিবন্দি ৬ হাজার পরিবার আগামী পাঁচ দিনে দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা বিআইডব্লিউটিএ পরিচালক এ কে এম আরিফ উদ্দিনকে সাময়িক বরখাস্ত কাফরুলে চলন্ত মোটরসাইকেলে ইটপ্রহারে আহত রাফি মারা গেলেন মালয়েশিয়া সফর শেষ করে চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুজব ঠেকাতে পিআইডির ফ্যাক্ট-চেকিং কার্যক্রম অব্যাহত: তথ্যমন্ত্রী কাফরুলে চলন্ত মোটরসাইকেলে ইটপ্রহর; সাজিদ চৌধুরী রাফি হাসপাতালে মৃত্যুবরণ

জাতীয় পার্টির ৪ প্রার্থীর প্রার্থিতা ফিরে পেলেন

  • আপডেটের সময় : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬

জাতীয় পার্টির মোট ২৫ জন মনোনয়ন প্রত্যাশীর মধ্যে চারজনের প্রার্থিতা শনিবার (১০ জানুয়ারি) অনুষ্ঠিত আপিল শুনানিতে বৈধতা পেয়েছেন। রাজধানীর আগারগাঁওস্থ নির্বাচন ভবনের অডিটোরিয়ামে (বেজমেন্ট-২) এই আপিল শুনানি অনুষ্ঠিত হয়। দুপুর ১২টার দিকে শুনানি শেষ হওয়ার পর জাতীয় পার্টির একাংশের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী সাংবাদিকদের এ তথ্য জানান।

শামীম হায়দার পাটোয়ারী বলেন, সারাদেশে জাতীয় পার্টির জন্য মোট ২৪৪ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে ২৫ জনের প্রার্থিতা বাতিল করা হয়েছিল। আজকের শুনানিতে ৯ জনের প্রার্থিতা শুনানি হয়, এর মধ্যে চারজনের প্রার্থিতা পুনরুদ্ধার করা হয়েছে অন্য একজনের প্রার্থিতা স্থগিত হয়েছে।

তিনি আরও বলেন, আমরা আশাবাদী আমাদের সব প্রার্থী বৈধ বলে বিবেচিত হবে। যারা প্রার্থিতা ফিরে পেয়েছেন, তাদের মধ্যে একটি ছিল যিনি তিতাস গ্যাস বিলের বকেয়া নিয়ে সমস্যার কারণে প্রার্থীতার জন্য অযোগ্য হয়েছিলেন, কিন্তু তিনি বকেয়া বিল পরিশোধের পর পুনরায় আবেদন করেছেন। অন্য একজনের ক্ষেত্রে প্রার্থী ফরম জমা দেওয়ার পর তা গ্রহণ না হওয়ার কারণে পুনরায় জমা দেওয়া হয়েছে। আরেকজনের ক্ষেত্রে বৈধ নাগরিকত্বের সনদ না থাকায় প্রার্থিতা গ্রহণ হয়নি, তবে পরে সেটা জমা দেওয়া হয়েছে।

মহাসচিব উল্লেখ করেন, আপিল শুনানির মধ্যে যেখানে প্রার্থিতা স্থগিত হয়েছে, সেখানে তার কারণ হলো ওই প্রার্থী ভুলক্রমে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক হিসেবে উল্লেখ করেছিলেন। এই বিষয়ে এখনো সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo