1. [email protected] : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
আসুন সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি: বিএনপি চেয়ারম্যান জামালপুরের দেওয়ানগঞ্জে ড্রাম ব্রিজ ভেঙে নদীতে পড়ে শতাধিক, ৩ শিশু নিহত, ২ নিখোঁজ আসুন সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি: বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জামালপুরে ভাঙা ড্রাম ব্রিজে পড়ে শতাধিক মানুষ, ৩ শিশু নিহত আসুন সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি: বিএনপি চেয়ারম্যান প্রত্যাশিত দেশ গড়তে সবার সহযোগিতা চান প্রধানমন্ত্রী আসুন সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি — বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীসহ মুসলমানদের ঈদের শুভেচ্ছা জানালেন তারেক রহমান দেশের মানুষ ও বিশ্ব মুসলিমদের পবিত্র ঈদের শুভেচ্ছা ঈদুল ফিতরে পদ্মা-যমুনা সেতুতে রেকর্ড যানবাহন পারাপার ও টোল আদায়

ব্যবসায়ীরা কারসাজি করে গ্যাসের দাম বৃদ্ধির চেষ্টা করছে: জ্বালানি উপদেষ্টা

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, খুচরা ও পাইকারী ব্যবসায়ীরা কারসাজি করে এলপিজির দাম বাড়ানোর অপচেষ্টা চালাচ্ছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয় ও অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। তিনি বলেন, কেউ কেউ আশাকরছিলেন এলপিজির দাম আরও বাড়বে, যা বর্তমানে বিইআরসি দ্বারা নির্ধারিত ৫৩ টাকার কাছাকাছি বা তার বেশি হয়ে গেছে। এ পরিস্থিতিতে কিছু ব্যবসায়ী এই সুযোগ নেওয়ার চেষ্টা করছে। এই জন্য আমরা কেবিনেট সেক্রেটারিকে নির্দেশ দিয়েছি যেন প্রতিটি জেলায় মোবাইল কোর্ট পরিচালনা হয় এবং এ বিষয়টি মনিটরিং করা হয়। পাশাপাশি, গতকাল আইনশৃঙ্খলা কমিটির বৈঠকেও এই বিষয়টি আলোচনা হয়েছে। তিনি বলেন, এই অস্বাভাবিক মূল্যের বৃদ্ধি প্রকৃতির নয়, বরং এটি একটি কারসাজির মাধ্যমে করা হয়েছে। সরকারের পক্ষ থেকে জেলা প্রশাসন এবং পুলিশ-কর্মকর্তাদের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে। কারা এই কারসাজির সঙ্গে জড়িত, জানতে চাইলে উপদেষ্টা জানান, মূলত খুচরা ও পাইকারী ব্যবসায়ীরা মিলেই এ চক্রান্ত করেছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo