1. [email protected] : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
আসুন সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি: বিএনপি চেয়ারম্যান জামালপুরের দেওয়ানগঞ্জে ড্রাম ব্রিজ ভেঙে নদীতে পড়ে শতাধিক, ৩ শিশু নিহত, ২ নিখোঁজ আসুন সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি: বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জামালপুরে ভাঙা ড্রাম ব্রিজে পড়ে শতাধিক মানুষ, ৩ শিশু নিহত আসুন সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি: বিএনপি চেয়ারম্যান প্রত্যাশিত দেশ গড়তে সবার সহযোগিতা চান প্রধানমন্ত্রী আসুন সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি — বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীসহ মুসলমানদের ঈদের শুভেচ্ছা জানালেন তারেক রহমান দেশের মানুষ ও বিশ্ব মুসলিমদের পবিত্র ঈদের শুভেচ্ছা ঈদুল ফিতরে পদ্মা-যমুনা সেতুতে রেকর্ড যানবাহন পারাপার ও টোল আদায়

রমজানে খেজুরের আমদানিতে ৪০ শতাংশ শুল্ক কমালো সরকার

  • আপডেটের সময় : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫

আসন্ন পবিত্র রমজান মাসে খেজুরের সরবরাহ স্বাভাবিক রাখা এবং বাজারে দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখতে সরকার গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে। ধর্মপ্রাণ মুসলমানদের আবেগ ও চাহিদার প্রতি সম্মান প্রদর্শন করে খেজুরের আমদানি সহজ করতে বড় ধরনের শুল্ক ছাড় দিয়েছে সরকার।

বুধবার (২৪ ডিসেম্বর) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক বিজ্ঞপ্তিতে জানায়, খেজুরের আমদানিতে মুল চার্জ হিসেবে এর কাস্টমস ডিউটি ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ করা হয়েছে। এই সুবিধা আগামী ২৩ ডিসেম্বর, ২০২৫ থেকে শুরু করে ৩১ মার্চ, ২০২৬ পর্যন্ত কার্যকর থাকবে।

এছাড়া, গত বাজেটের আওতায় আমদানির ওপর আরোপিত অগ্রিম আয়কর সংক্রান্ত বিধিমালা সংশোধনের মাধ্যমে খেজুরসহ সব ফলের আমদানিতে প্রযোজ্য অগ্রিম আয়কর ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। পাশাপাশি, গত বছর খেজুর ও অন্যান্য ফলের জন্য যা ৫০ শতাংশ অগ্রিম আয়কর ছাড় দেয়া হয়েছিল, সেটাও চলতি বছরে বহাল থাকবে।

নিয়মিত এই ছাড়ের ফলে রমজান মাসে খেজুরের আমদানি বৃদ্ধি পাবে বলে ধারণা করছে এনবিআর। এতে বাজারে পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত হবে এবং খুচরা বাজারে খেজুরের দাম সহনীয় পর্যায়ে থাকবে বলে আশা করা হচ্ছে।

রমজান মাসে ইফতারের অন্যতম গুরুত্বপূর্ণ উপকরণ হিসেবে খেজুরের চাহিদা দ্রুত বাড়ে। সরকারের এই সিদ্ধান্তের ফলে ভোক্তাদের পাশাপাশি আমদানিকারক ও ব্যবসায়ীরাও উপকৃত হবেন বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo