1. [email protected] : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
আসুন সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি: বিএনপি চেয়ারম্যান জামালপুরের দেওয়ানগঞ্জে ড্রাম ব্রিজ ভেঙে নদীতে পড়ে শতাধিক, ৩ শিশু নিহত, ২ নিখোঁজ আসুন সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি: বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জামালপুরে ভাঙা ড্রাম ব্রিজে পড়ে শতাধিক মানুষ, ৩ শিশু নিহত আসুন সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি: বিএনপি চেয়ারম্যান প্রত্যাশিত দেশ গড়তে সবার সহযোগিতা চান প্রধানমন্ত্রী আসুন সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি — বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীসহ মুসলমানদের ঈদের শুভেচ্ছা জানালেন তারেক রহমান দেশের মানুষ ও বিশ্ব মুসলিমদের পবিত্র ঈদের শুভেচ্ছা ঈদুল ফিতরে পদ্মা-যমুনা সেতুতে রেকর্ড যানবাহন পারাপার ও টোল আদায়

আজ তারেক রহমান যাবেন জাতীয় স্মৃতিসৌধে, কঠোর নিরাপত্তায়

  • আপডেটের সময় : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫

আজ শুক্রবার বাদ জুমা সাভারের জাতীয় স্মৃতিসৌধে জাতির বীর সন্তানদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করবেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ গুরুত্বপূর্ণ মুহূর্তে স্মৃতিসৌধ ও এর আশপাশের এলাকা কঠোর নিরাপত্তা বলয় দ্বারা সুরক্ষিত করা হয়েছে। জানা গেছে, বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দীর্ঘ ১৭ বছর পর স্বদেশে ফিরেছেন তিনি। আগামীকাল তিনি প্রথমে রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন, তারপর সাভারের স্মৃতিসৌধে এসে শহীদদের প্রতি শেষ শ্রদ্ধা জানাবেন। এই ঘটনাকে কেন্দ্র করে সাভার ও আশপাশের এলাকায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে দলীয় নেতাকর্মীরা। বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ও ঢাকা-১৯ আসনের দলীয় প্রার্থী ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু বলেন, দীর্ঘ ১৭ বছর পরে দেশে ফিরে তারেক রহমান। তিনি শনিবার সকালে সাভারের স্মৃতিসৌধে জাতির বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। এ অনুষ্ঠানে আশপাশের প্রায় এক লাখ নেতাকর্মী উপস্থিত থাকবেন বলে ধারণা করা হচ্ছে। জাতীয় স্মৃতিসৌধের গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মোহাম্মদ আনোয়ার খান আনু জানিয়েছেন, নেতাকর্মীদের নিরাপত্তায় কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি আরও জানান, সবার জন্য স্মৃতিসৌধটি উন্মুক্ত থাকবে কি না, সিদ্ধান্ত এখনো হয়নি এবং আগামীকাল সকালেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক, ক্রাইম এ্যান্ড অপস) আরাফাতুল ইসলাম বলেন, তারেক রহমানের উপস্থিতির কারণে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং চার স্তরের নিরাপত্তা প্রস্তুত করা হয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, শুক্রবার জুমার নামাজের পর তারেক রহমান বাসভবন থেকে প্রথমে শেরেবাংলা নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন, এরপর সাভারের স্মৃতিসৌধে গিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo