1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
ইসি অনলাইনে নয়, ম্যানুয়ালি ইস্যু করবে সাংবাদিক কার্ড নির্বাচন কমিশন: সরকারি কর্মকর্তারা গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’ প্রচারণা চালাতে পারবেন না দুদক অনুমোদন: প্রিমিয়ার ব্যাংকের ইকবাল ও সালাম মুর্শেদীসহ ১৭ জনের বিরুদ্ধে ১১টি মামলা নির্বাচনে নেই যারা, তাদেরকেই গণ্ডগোলের কথা বলছে: পররাষ্ট্র উপদেষ্টা ঢাকা–করাচি নন-স্টপ ফ্লাইট কাল থেকে শুরু ড. মুহাম্মদ ইউনূস না আসায় ৩৩২ নম্বর এআইকে পাঠালেন প্রধান উপদেষ্টা ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিতের জন্য রিট দাখিল অ্যামনেস্টির মহাসচিবের খোলা চিঠি প্রধান উপদেষ্টার কাছে ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট শুরু হচ্ছে কাল থেকে যুক্তরাষ্ট্র নির্বাচনে কোনো পক্ষ নেবে না: রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনস

রূপসায় শহীদ মনসুর স্মৃতি সংসদ ফুটবল চ্যাম্পিয়ন

  • আপডেটের সময় : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫

রূপসা ঘাটভোগ ইউনিয়নের বামনডাঙ্গা আদর্শ যুব সংঘের আয়োজনে অনুষ্ঠিত ৮ দলের ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং মহানগর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে এক বিশেষ দোয়া গতকাল রোববার বিকেলে অনুষ্ঠিত হয়। নগরীর বামনডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই সুন্দর ও মানুষের মনে উদ্দীপনা জাগানো প্রতিযোগিতা শুরু হয়। ফাইনালে মুখোমুখি হয় রূপসার কাজদিয়া শহীদ মনসুর স্মৃতি সংসদ ও মৌলাহাট মানিক স্মৃতি একাদশ। এই উত্তেজনাপূর্ণ ম্যাচটি শুরুতেই আক্রমণে এগিয়ে যায় শহীদ মনসুর স্মৃতি সংসদ। প্রথম ৪ মিনিটের মধ্যেই ৭ নম্বর জার্সিধারী খেলোয়াড় মিরাজ ও ১০ নম্বর জার্সিধারী লিপু পরপর দুটি গোল করে দলকে আধিপত্য বিস্তার করে। এরপর মানিক স্মৃতি একাদশের ১১ নম্বর জার্সিধারী খেলোয়াড় শহিদুল একটি গোল করেন। খেলাটি পরবর্তীতে আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে, তবে নির্ধারিত সময়ের মধ্যে আর কোনো দল গোল করতে পারেনি। অবশেষে ২-১ গোলে বিজয়ী হয় শহীদ মনসুর স্মৃতি সংসদ, যারা এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হিসেবে সম্মানিত হয়। খেলা পরিচালনা করেন রেফারি শেখ কামাল হোসেন, সাইফুল ইসলাম ও মুক্তার হোসেন মিঠু। ধারাভাষ্যে ছিলেন মোস্তাহিদুর রহমান মুক্ত। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন কেন্দ্রীয় বিএনপি’র তথ্য বিষয়ক সম্পাদক ও খুলনা-৪ আসনের ধানের শীষ প্রার্থী আজিজুল বারী হেলাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী জুলু, মোল্লা খায়রুল ইসলাম, জিএম কামরুজ্জামান টুকু, এনামুল কবীর সজল, উপজেলা বিএনপি’র আহ্বায়ক মোল্লা সাইফুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রুনু, জেলা বিএনপি’র সদস্য শেখ আঃ রশিদ, আরিফুর রহমান, শেখ আনিসুর রহমান আনিস ও মোল্লা রিয়াজুল ইসলাম। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠক অধ্যাপক খান আহমেদুল কবির (চাইনিজ) এবং সাবেক মারিন অফিসার ক্যাপ্টেন শেখ আবুল মাসুম। ওয়ার্ড বিএনপি নেতা মোঃ হালিম মোল্যার সভাপতিত্বে ও বিএনপি নেতা মোল্লা দুরুল হুদা ও মোঃ রেজাউল্লাহ সরদারের যৌথ পরিচালনায় এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র যুগ্ম-আহ্বায়ক হুমায়ূন কবীর, ঘাটভোগ ইউনিয়ন সার্চ কমিটির সদস্য এস এম আঃ মালেক, মিকাইল বিশ্বাস, সাইফুল ইসলাম পাইক, বীর মুক্তিযোদ্ধা মুজিবর শেখ, মোস্তফা শেখ, জিন্নাত শেখ, আরিফ মোল্লা, আবুল কাশেম কালা, মহিতোষ ভট্টাচার্য প্রমুখ। অনুষ্ঠানের শেষাংশে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে একটি বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এই দোয়ায় দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্রের পুনরুদ্ধারের জন্য মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা জানানো হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo