1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
ইসি অনলাইনে নয়, ম্যানুয়ালি ইস্যু করবে সাংবাদিক কার্ড নির্বাচন কমিশন: সরকারি কর্মকর্তারা গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’ প্রচারণা চালাতে পারবেন না দুদক অনুমোদন: প্রিমিয়ার ব্যাংকের ইকবাল ও সালাম মুর্শেদীসহ ১৭ জনের বিরুদ্ধে ১১টি মামলা নির্বাচনে নেই যারা, তাদেরকেই গণ্ডগোলের কথা বলছে: পররাষ্ট্র উপদেষ্টা ঢাকা–করাচি নন-স্টপ ফ্লাইট কাল থেকে শুরু ড. মুহাম্মদ ইউনূস না আসায় ৩৩২ নম্বর এআইকে পাঠালেন প্রধান উপদেষ্টা ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিতের জন্য রিট দাখিল অ্যামনেস্টির মহাসচিবের খোলা চিঠি প্রধান উপদেষ্টার কাছে ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট শুরু হচ্ছে কাল থেকে যুক্তরাষ্ট্র নির্বাচনে কোনো পক্ষ নেবে না: রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনস

মঞ্জু বলেন, একসঙ্গে কাজ করলে কোন ষড়যন্ত্র ঠেকাতে পারবে না

  • আপডেটের সময় : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫

খুলনা-২ আসনের ধানের শীষের প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু বলেন, ঐক্যই আমাদের মূল শক্তি। তিনি বলেন, আমরা সবাই মিলে এক হয়ে কাজ করলে কোনো রকম ষড়যন্ত্রই আমাদের পরাস্ত করতে পারবে না। এই ঐক্যই আমাদের দেশকে আরও শক্তিশালী ও স্বাধীন করে তুলবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সব প্রার্থী এবং নেতাকর্মীরা একত্রে কাজ করলে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে খুলনাসহ দেশের সকল ধানের শীষের প্রার্থী জয়ী হবে এটি নিশ্চিত। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এই বিশ্বাসে উদ্বুদ্ধ হয়ে সর্বস্তরের জনগণ ও দলের নেতাকর্মীরা একসঙ্গে কাজ করছে। এর ফলে সকল ষড়যন্ত্র যেমনই থাকুক না কেন, তা আমাদের রুখে দিতে সক্ষম হব।

গতকাল শুক্রবার তফসিল ঘোষণা হওয়ার পর সকাল ১১টায় সোনাডাঙ্গা গোবরচাকা এলাকায় নির্বাচন প্রচারণা এবং সাধারণ মানুষের সঙ্গে সাক্ষাত করেন ধানের শীষের এই প্রার্থী। এরপর বিকেলে ৩১ নম্বর ওয়ার্ডে হযরত বেলাল (রাঃ) জামে মসজিদে খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও রোগমুক্তির জন্য দোয়া অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নজরুল ইসলাম মঞ্জু। দোয়া-প্রার্থনার আয়োজন করেন ছাত্রদল নেতা মোঃ কামাল হোসেনের সার্বিক সহযোগিতায়, এবং মসজিদের ইমাম মোঃ ওহিদুজ্জামান শাহিন দোয়া পরিচালনা করেন।

উপস্থিত ছিলেন আরও অনেক নেতা-কর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, যেমন—আরিফুজ্জামান অপু, ইউসুফ হারুন মজনু, মজিবর রহমান ফয়েজ, এইচ এম সালাম হোসেন, মোহাম্মাদ আলী, শাহাবুদ্দিন আহমেদ, সাখাওয়াত হোসেন, কামরুল আলম খোকন, এড. ওমর ফারুক বনি, মাবুবুর রহমান লিটু, তালেব মোল্লা, সেলিম বড় মিয়া, নাজমুল হোসেন নাসিম, ফিরোজ আহমেদ, মুশফিকুর রহমান অভি, একেএম সেলিম, জাহাঙ্গীর হোসেন, মাসুদ রুমী, মামুনুর রহমান, মত্তিয়র রহমান, সাহিদ ইসলাম, শুকুর আলী, জাহিদুল ইসলাম, কামরুল ইসলাম, কবির হোসেন, জীবন মীর, মামুনুর রহমান রাসেল, নূরুজ্জামান কাজী, সুলতান হাওলাদার, ইয়াকুব পাটোয়ারী, আলাউদ্দিন মিয়া, সোলাইমান হাওলাদার ও রুমি খল প্রমুখ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo