1. [email protected] : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
আসুন সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি: বিএনপি চেয়ারম্যান জামালপুরের দেওয়ানগঞ্জে ড্রাম ব্রিজ ভেঙে নদীতে পড়ে শতাধিক, ৩ শিশু নিহত, ২ নিখোঁজ আসুন সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি: বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জামালপুরে ভাঙা ড্রাম ব্রিজে পড়ে শতাধিক মানুষ, ৩ শিশু নিহত আসুন সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি: বিএনপি চেয়ারম্যান প্রত্যাশিত দেশ গড়তে সবার সহযোগিতা চান প্রধানমন্ত্রী আসুন সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি — বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীসহ মুসলমানদের ঈদের শুভেচ্ছা জানালেন তারেক রহমান দেশের মানুষ ও বিশ্ব মুসলিমদের পবিত্র ঈদের শুভেচ্ছা ঈদুল ফিতরে পদ্মা-যমুনা সেতুতে রেকর্ড যানবাহন পারাপার ও টোল আদায়

খুলনা মেডিকেল কলেজসহ দেশের ১৭ কেন্দ্রে ভর্তি পরীক্ষার তারিখ ১২ ডিসেম্বর

  • আপডেটের সময় : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫

২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে এমবিএস কোর্সে ভর্তি পরীক্ষা ১২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এই গুরুত্বপূর্ণ পরীক্ষাটি দেশের ১৭টি কেন্দ্রে একযোগে পরিচালিত হবে। ঢাকার বাইরে খুলনা কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। খুলনা মেডিকেল কলেজ কেন্দ্রে অংশগ্রহণ করবে মোট ৭,৪০৪ পরীক্ষার্থী। পরীক্ষার জন্য চারটি ভেন্যু নির্ধারিত হয়েছে—খুলনা মেডিকেল কলেজ একাডেমিক ভবন (১,৯০৪ জন), বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ খুলনা (২,৫০০ জন), খুলনা সরকারি মহিলাবিশ্ববিদ্যালয় বয়রা (১,৭০০ জন), এবং খুলনা সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বয়রা (১,৩০০ জন)। পরীক্ষাটি সকাল ১০টায় শুরু হয়ে সাড়ে ১১টার মধ্যে শেষ হবে। পরীক্ষা শুরুর অন্তত ঘণ্টা খানেক আগে পরীক্ষার্থীদের তাদের কেন্দ্রে পৌঁছানো আবশ্যক। পরীক্ষা কেন্দ্রের মূল গেট সকাল ৮টা থেকে সাড়ে ৯টার মধ্যে বন্ধ হয়ে যাবে। তাই সময়মতো উপস্থিত থাকতে হবে। পরীক্ষার্থীদের অবশ্যই বল পয়েন্ট, কলম, ডাউনলোডকরা রঙিন প্রবেশপত্র ও এইচএসসি বা সমমানের পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড সঙ্গে আনতে হবে। খুলনা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. গোলাম মাসুদ এ বিষয়ক একটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo