1. [email protected] : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
আসুন সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি: বিএনপি চেয়ারম্যান জামালপুরের দেওয়ানগঞ্জে ড্রাম ব্রিজ ভেঙে নদীতে পড়ে শতাধিক, ৩ শিশু নিহত, ২ নিখোঁজ আসুন সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি: বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জামালপুরে ভাঙা ড্রাম ব্রিজে পড়ে শতাধিক মানুষ, ৩ শিশু নিহত আসুন সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি: বিএনপি চেয়ারম্যান প্রত্যাশিত দেশ গড়তে সবার সহযোগিতা চান প্রধানমন্ত্রী আসুন সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি — বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীসহ মুসলমানদের ঈদের শুভেচ্ছা জানালেন তারেক রহমান দেশের মানুষ ও বিশ্ব মুসলিমদের পবিত্র ঈদের শুভেচ্ছা ঈদুল ফিতরে পদ্মা-যমুনা সেতুতে রেকর্ড যানবাহন পারাপার ও টোল আদায়

সোনার দামে আবারো বৃদ্ধি

  • আপডেটের সময় : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

বাংলাদেশে সোনার মূল্য পুনরায় বৃদ্ধি পাওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন দাম অনুযায়ী, প্রতি ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৫৭৫ টাকা পর্যন্ত দাম বাড়ানো হয়েছে, যার ফলে ভালো মানের সোনার বাজারমূল্য দুই লাখ ১২ হাজার টাকার বেশি হয়ে গেছে।

সোমবার (১ ডিসেম্বর) বাজুসের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। নতুন এই দরগুলো আগামী মঙ্গলবার (২ ডিসেম্বর) থেকে কার্যকর হবে।

বাজুস বলছে, দেশের বাজারে তেজাবি বা পিওর গোল্ডের দাম বাড়ানোর কারণে আন্তর্জাতিক বাজারের সোনার দামের প্রভাব পড়েছে। বৈশ্বিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম বেড়ে এখন ৪ হাজার ২২২ ডলারের বেশি।

নতুন দামের অনুযায়ী, বাংলাদেশে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম এখন ২ লাখ ১২ হাজার ১৪৫ টাকা, যেখানে ২১ ক্যারেটের এক ভরি দেকে ২ লাখ ২ হাজার ৪৯৯ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি ১ লাখ ৭৩ হাজার ৫৭২ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দর ১ লাখ ৪৪ হাজার ৪২৪ টাকা।

এছাড়া, সোনার দাম বাড়লেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম এখন ৪ হাজার ২৪৬ টাকা, ২১ ক্যারেটের ৪ হাজার ৪৭ টাকা, ১৮ ক্যারেটের ৩ হাজার ৪৭৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ২ হাজার ৬০০১ টাকার বেশি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo