1. [email protected] : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
কাফরুলে চলন্ত মোটরসাইকেলে ইটপ্রহারে আহত রাফি মারা গেলেন মালয়েশিয়া সফর শেষ করে চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুজব ঠেকাতে পিআইডির ফ্যাক্ট-চেকিং কার্যক্রম অব্যাহত: তথ্যমন্ত্রী কাফরুলে চলন্ত মোটরসাইকেলে ইটপ্রহর; সাজিদ চৌধুরী রাফি হাসপাতালে মৃত্যুবরণ দুদক কমিশনার নিয়োগের জন্য পাঁচ সদস্যের সার্চ কমিটি গঠন কাফরুলে চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে রাফির মৃত্যু গেজেটে ঘোষণা: এক বছরব্যাপী ‘নজরুল বর্ষ’ (২৫ মে–২৫ মে) জিয়াউল আহসানের দেহরক্ষী ইমরুল কায়েসের দাবি: ১৫০–২০০ জনকে হত্যা করতে দেখা ধর্ষণ ও ভ্রূণ নষ্টের অভিযোগ: বহিষ্কৃত শিবির নেতা জিসান ২ দিনের রিমান্ডে বগুড়ায় শিশু রিফাত হত্যা: পাঁচজনের মৃত্যুদণ্ড

এনসিপি প্রকাশ করলো ‘শাপলা কলি’ প্রতীকের অফিসিয়াল ছবি

  • আপডেটের সময় : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের দলের নির্বাচনী প্রতীক ‘শাপলা কলি’ এর অফিসিয়াল এবং অনুমোদিত ছবি প্রকাশ করেছে। নির্বাচন কমিশন (ইসি) এর ওয়েবসাইটে এখন থেকে এই প্রতীকের ছবি সংযুক্ত করা হয়েছে, যেখানে এনসিপিকে দেশের ৫৮ নম্বর রাজনৈতিক দল হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। বুধবার সন্ধ্যায় এনসিপির পক্ষ থেকে এই প্রতীকের ছবি গণমাধ্যমের কাছে পাঠানো হয়। ছবিতে একটি অঙ্কুরিত শাপলা ফুলের কলি দেখা যায়, যা গোলাকার শাপলা পাতার ওপর সোজা ভর দিয়ে দাঁড়িয়ে আছে। দলের মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন জানান, এখন থেকে গণমাধ্যমে এই ছবি ব্যবহার করার জন্য অনুরোধ জানানো হয়েছে। তিনি আরও জানান, তারা আনুষ্ঠানিকভাবে ইসির কাছ থেকে দলীয় প্রতীরকের চূড়ান্ত এবং অনুমোদিত ছবি নিশ্চিত হয়ে নিয়েছেন, এবং এরই ফলে এটি ইসির ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। এর আগে, গত ৯ নভেম্বর ইসি এনসিপিকে ‘শাপলা কলি’ প্রতীক বরাদ্দ দেওয়ার মাধ্যমে আনুষ্ঠানিক ঘোষণা দেয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo