1. [email protected] : Staff Reporter : Staff Reporter
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

জামায়াতের নির্বাচনী প্রচারণায় মোটরসাইকেল শোভাযাত্রায় নিষেধাজ্ঞা

  • আপডেটের সময় : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াতের কোনো প্রার্থী এখন থেকে মোটরসাইকেল শোভাযাত্রা করে নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন না। দেশের বিভিন্ন স্থানে জামায়াতের মনোনীত প্রার্থীদের মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হওয়ার সময় কয়েকটি দুর্ঘটনা ঘটেছে, যা পরিস্থিতিকে উদ্বেগজনক করে তুলেছে। এর পরিপ্রেক্ষিতে দলটির শীর্ষ নেতৃত্ব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

আজ সোমবার (২৪ নভেম্বর) এক গণমাধ্যমে পাঠানো বার্তায় জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বিভিন্ন জেলা ও মহানগরে মোটরসাইকেল র‌্যালি ও শোভাযাত্রা লক্ষ্য করা যাচ্ছে। তবে এই ধরনের কর্মসূচিতে ঘটে যাওয়া দুর্ঘটনা ও আহতের ঘটনা বিবেচনায় নিয়ে দলটির আমিরে জামায়াত সমস্ত জেলা ও মহানগরে যেন আর কোনও মোটরসাইকেল শোভাযাত্রা বা র‌্যালি না হয়, সে জন্য নিষেধাজ্ঞা জারি করেছেন। এতে করে নির্বাচনী সময়ে নিরাপত্তা নিশ্চিত করে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন পরিচালনায় সহযোগিতা চায় দলটি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo