1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ইসি অনলাইনে নয়, ম্যানুয়ালি ইস্যু করবে সাংবাদিক কার্ড নির্বাচন কমিশন: সরকারি কর্মকর্তারা গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’ প্রচারণা চালাতে পারবেন না দুদক অনুমোদন: প্রিমিয়ার ব্যাংকের ইকবাল ও সালাম মুর্শেদীসহ ১৭ জনের বিরুদ্ধে ১১টি মামলা নির্বাচনে নেই যারা, তাদেরকেই গণ্ডগোলের কথা বলছে: পররাষ্ট্র উপদেষ্টা ঢাকা–করাচি নন-স্টপ ফ্লাইট কাল থেকে শুরু ড. মুহাম্মদ ইউনূস না আসায় ৩৩২ নম্বর এআইকে পাঠালেন প্রধান উপদেষ্টা ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিতের জন্য রিট দাখিল অ্যামনেস্টির মহাসচিবের খোলা চিঠি প্রধান উপদেষ্টার কাছে ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট শুরু হচ্ছে কাল থেকে যুক্তরাষ্ট্র নির্বাচনে কোনো পক্ষ নেবে না: রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনস

সোনার দাম আরও কমলো

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫

দেশের স্বর্ণবাজারে আবারও উল্লেখযোগ্য ভাবে হ্রাস পেয়েছে সোনার মূল্য। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) আজ বুধবার একটি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ২২ ক্যারেটের এক ভরি সোনার নতুন দাম নির্ধারিত হয়েছে ২ লাখ ৬ হাজার ৯০৭ টাকায়, যা আগে ছিল ২ লাখ ৮ হাজার ২৭২ টাকা। অর্থাৎ, এক ভরি সোনার দাম কমেছে ১ হাজার ৩৬৪ টাকা। এই মূল্য পরিবর্তন আজ থেকে কার্যকর হবে।

বাজুসের ঘোষণা অনুযায়ী, মঙ্গলবার (১৮ নভেম্বর) রাতে এই তথ্য প্রকাশিত হয়েছে। স্থানীয় বাজারে তেজাবি বা উচ্চমানের সোনার দামে এই কমতি দেখা গেছে। তাদের মতে, বাজারের সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, এর আগে ১৫ নভেম্বর ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারিত হয়ছিল ২ লাখ ৮ হাজার ২৭২ টাকা। একই সময়ে অন্যান্য মানের সোনার দামে ছিল: ২১ ক্যারেটের এক ভরি ১ লাখ ৯৮ হাজার ৪০১ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি ১ লাখ ৭০ হাজার ৩৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার এক ভরি ছিল ১ লাখ ৪১ হাজার ৭১৭ টাকা।

বাজুস জানিয়েছে, সোনার বিক্রয়মূল্যের উপর অবশ্যই সরকারের নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুসের নির্ধারিত ৬ শতাংশ মজুরি যোগ হতে হবে। তবে গহনা তৈরির ডিজাইন ও মানের ভেদে মজুরির পার্থক্য হতে পারে।

অপরদিকে, রুপার দামের ক্ষেত্রে কোনও পরিবর্তন হয়নি। ২২ ক্যারেটের এক ভরি রূপার মূল্য এখনও ৪ হাজার ২৪৬ টাকা। এছাড়া, ২১ ক্যারেটের এক ভরি রুপা ৪ হাজার ৪৭ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপা ৩ হাজার ৪৭৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ২ হাজার ৬০১ টাকায় বিক্রি হচ্ছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo