1. [email protected] : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
আসুন সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি: বিএনপি চেয়ারম্যান জামালপুরের দেওয়ানগঞ্জে ড্রাম ব্রিজ ভেঙে নদীতে পড়ে শতাধিক, ৩ শিশু নিহত, ২ নিখোঁজ আসুন সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি: বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জামালপুরে ভাঙা ড্রাম ব্রিজে পড়ে শতাধিক মানুষ, ৩ শিশু নিহত আসুন সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি: বিএনপি চেয়ারম্যান প্রত্যাশিত দেশ গড়তে সবার সহযোগিতা চান প্রধানমন্ত্রী আসুন সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি — বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীসহ মুসলমানদের ঈদের শুভেচ্ছা জানালেন তারেক রহমান দেশের মানুষ ও বিশ্ব মুসলিমদের পবিত্র ঈদের শুভেচ্ছা ঈদুল ফিতরে পদ্মা-যমুনা সেতুতে রেকর্ড যানবাহন পারাপার ও টোল আদায়

প্রথমবারের মতো বিপিএলে অংশ নেবেন না তামিম ইকবাল

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সর্বশেষ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়ে শেষ মুহূর্তে সরকারি হস্তক্ষেপের অভিযোগ তুলে ওই সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ান দেশের এই তারকা ওপেনার তামিম ইকবাল। এর পর থেকেই তার ভবিষ্যৎ পরিকল্পনা, বিশেষ করে বিপিএলে তার অংশগ্রহণ নিয়ে নানা জল্পনা সৃষ্টি হয়। তবে সব কৌতূহল শেষ পর্যন্ত নিজেই কাটিয়ে দিলেন তিনি। ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ক্রিকবাজকে দেওয়া একটি সাক্ষাৎকারে তামিম নিশ্চিত করেছেন, এবারকার বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) তিনি খেলবেন না। তিনি আরও জানান, আগামী ২৩ নভেম্বর অনুষ্ঠিত হওয়া বিপিএলের জন্য প্লেয়ার্স ড্রাফট থেকে নিজের নাম তুলে নেওয়ার অনুরোধ করেছেন বোর্ডের ক্রিকেট অপারেশন্স ম্যানেজার শাহরিয়ার নাফিসকে। এক সাক্ষাৎকারে তামিম বলেন, ‘হ্যাঁ, আমি বিপিএলে অংশ নিচ্ছি না। ড্রাফট থেকে আমার নাম বাদ দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছি।’ ২০১২ সালে বিপিএল শুরু হওয়ার পর থেকেই ধারাবাহিকভাবে মাঠে দেখা গেছে তাকে। বিশেষ করে শেষ দুটি মৌসুমে ফরচুন বরিশালের নেতৃত্ব দিয়ে দলকে ফাইনাল পর্যন্ত নিয়ে গিয়েছিলেন এবং শিরোপা জিতিয়েছিলেন। তবে এবার পরিস্থিতি বদলে গেছে। বোর্ডের নির্বাচনী উত্তাপ, ফাইন্যান্সিয়াল বিষয় এবং বরিশাল ফ্র্যাঞ্চাইজি না থাকার কারণেও তার বিপিএলে অংশগ্রহণের সম্ভাবনা কমে যায়। অবশেষে তিনি আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিলেন, এবারকার বিপিএলে তাকেঅ দেখা যাবে না।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo