1. [email protected] : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
আসুন সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি: বিএনপি চেয়ারম্যান জামালপুরের দেওয়ানগঞ্জে ড্রাম ব্রিজ ভেঙে নদীতে পড়ে শতাধিক, ৩ শিশু নিহত, ২ নিখোঁজ আসুন সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি: বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জামালপুরে ভাঙা ড্রাম ব্রিজে পড়ে শতাধিক মানুষ, ৩ শিশু নিহত আসুন সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি: বিএনপি চেয়ারম্যান প্রত্যাশিত দেশ গড়তে সবার সহযোগিতা চান প্রধানমন্ত্রী আসুন সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি — বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীসহ মুসলমানদের ঈদের শুভেচ্ছা জানালেন তারেক রহমান দেশের মানুষ ও বিশ্ব মুসলিমদের পবিত্র ঈদের শুভেচ্ছা ঈদুল ফিতরে পদ্মা-যমুনা সেতুতে রেকর্ড যানবাহন পারাপার ও টোল আদায়

আলী আমজাদের ঘড়ির সামনে আয়ারল্যান্ড সিরিজের ট্রফি উন্মোচন

  • আপডেটের সময় : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

ক্রিকেটের উন্নয়নকে আরও সমৃদ্ধ করতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঐতিহাসিক স্থাপনার সামনে ট্রফি উন্মোচনের ধারাবাহিকতাকে অব্যাহত রেখেছে। এর অংশ হিসেবে, সিলেটের সুরমা নদীর তীরে অবস্থিত আলী আমজাদের ঘড়ির সামনে অনুষ্ঠিত হলো বাংলাদেশ-আয়ারল্যান্ড টেস্ট সিরিজের ট্রফি উন্মোচন অনুষ্ঠান।

আজ রোববার, (১০ অক্টোবর) দুপুরে এই অনুষ্ঠানে বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং আয়ারল্যান্ডের অধিনায়ক এন্ড্রু বালবার্নি ট্রফি উন্মোচন করেন। এতে বিসিবির শীর্ষ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

আলী আমজাদের ঘড়িঘরটি ১৮৭৪ সালে নির্মিত, এবং এটি সিলেটের প্রবেশদ্বার হিসেবে পরিচিত কীন ব্রিজের পাশে স্থাপিত। জমিদার আলী আহমদ খানের ছেলে আলী আমজদের স্মরণে এই স্থাপনাটি নির্মাণ করা হয়।

এই ঘড়িঘরটি লোহার খুঁটির ওপর ঢেউতিনে তৈরি গম্বুজাকৃতির ঐতিহ্যবাহী স্থাপত্যশৈলীর নিদর্শন। আজও এটি ইতিহাস, সাংস্কৃতিক ঐতিহ্য এবং নগরীর পরিচয় বহন করে চলেছে।

ঘড়িটির ব্যাসার্ধ প্রায় আড়াই ফুট, আর কাঁটার দৈর্ঘ্য দুই ফুট। ট্রফি প্রদর্শনের মাধ্যমে শহরের ঐতিহাসিক স্থানকে খেলাধুলার সাথে সংযুক্ত করে স্থানীয় পর্যটনে নতুন মাত্রা যোগ হয়েছে।

আগামী ১১ নভেম্বর সিলেটের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মাঠে গড়াবে সিরিজের প্রথম টেস্ট। এরপর ১৯ নভেম্বর থেকে মিরপুরে বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo