1. [email protected] : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
আসুন সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি: বিএনপি চেয়ারম্যান জামালপুরের দেওয়ানগঞ্জে ড্রাম ব্রিজ ভেঙে নদীতে পড়ে শতাধিক, ৩ শিশু নিহত, ২ নিখোঁজ আসুন সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি: বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জামালপুরে ভাঙা ড্রাম ব্রিজে পড়ে শতাধিক মানুষ, ৩ শিশু নিহত আসুন সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি: বিএনপি চেয়ারম্যান প্রত্যাশিত দেশ গড়তে সবার সহযোগিতা চান প্রধানমন্ত্রী আসুন সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি — বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীসহ মুসলমানদের ঈদের শুভেচ্ছা জানালেন তারেক রহমান দেশের মানুষ ও বিশ্ব মুসলিমদের পবিত্র ঈদের শুভেচ্ছা ঈদুল ফিতরে পদ্মা-যমুনা সেতুতে রেকর্ড যানবাহন পারাপার ও টোল আদায়

চিতলমারীতে সেচ্ছাসেবক দলের কর্মিসভা অনুষ্ঠিত

  • আপডেটের সময় : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫

বাগেরহাটের চিতলমারী উপজেলার চরবানিয়ারী ইউনিয়নে এই সেচ্ছাসেবক দলের উদ্যোগে একটি গুরুত্বপূর্ণ কর্মিসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ নভেম্বর) বিকেল ৫টায় চরবানিয়ারী ইউনিয়নের খাসেরহাট বাজারে এই সভা παράσিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব ডালিম ফকির। বক্তৃতা করেন চিতলমারী উপজেলা বিএনপির সভাপতি মমিনুল হক টুলু বিশ্বাস।

সভাপতিত্ব করেন চরবানিয়ারী ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ আল আমিন সরদার। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন চিতলমারী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হাসান অপু, সাংগঠনিক সম্পাদক এ্যাড. ফজলুল হক, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেতা এ্যাড. অসীম কুমার সম্মাদ্দার, চিতলমারী উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ নিয়ামত আলী খান, সদস্য সচিব কাশীনাথ বৈরাগী ও উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মোঃ রাজু খান।

প্রধান বক্তারা বলেছেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং বাংলাদেশের সেচ্ছাসেবক দলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের নির্দেশনায় এই কর্মিসভা তৃণমূলের স্বার্থে ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার জন্য আয়োজন করা হয়েছে।’ এই সভার মাধ্যমে তরুণ প্রজন্মের রাজনৈতিক অংশগ্রহণের আহ্বান জানানো হয় এবং দলীয় কার্যক্রম আরও শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo