1. [email protected] : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
আসুন সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি: বিএনপি চেয়ারম্যান জামালপুরের দেওয়ানগঞ্জে ড্রাম ব্রিজ ভেঙে নদীতে পড়ে শতাধিক, ৩ শিশু নিহত, ২ নিখোঁজ আসুন সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি: বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জামালপুরে ভাঙা ড্রাম ব্রিজে পড়ে শতাধিক মানুষ, ৩ শিশু নিহত আসুন সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি: বিএনপি চেয়ারম্যান প্রত্যাশিত দেশ গড়তে সবার সহযোগিতা চান প্রধানমন্ত্রী আসুন সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি — বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীসহ মুসলমানদের ঈদের শুভেচ্ছা জানালেন তারেক রহমান দেশের মানুষ ও বিশ্ব মুসলিমদের পবিত্র ঈদের শুভেচ্ছা ঈদুল ফিতরে পদ্মা-যমুনা সেতুতে রেকর্ড যানবাহন পারাপার ও টোল আদায়

বেনাপোলে ধান রাখার গোলাঘর থেকে পিস্তল উদ্ধার, আটক ১

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫

যশোরের শার্শা উপজেলার বেনাপোল সীমান্তে অভিযানে বিজিবি ধান রাখার গোলাঘর থেকে একটি দেশি পিস্তল উদ্ধার করেছে। এ সময় একজন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ভোরের দিকে, যখন খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের দৌলতপুর বিওপির একটি বিশেষ টহলদল এই অভিযান চালায়। বিজিবির সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সুবেদার ফখরুল ইসলাম এর নেতৃত্বে টহলদল সীমান্তের মূল পিলার ১৭/০৯ এস থেকে প্রায় ১০০০ গজ বাংলাদেশের ভিতরে, দৌলতপুর উত্তরপাড়া এলাকায় অভিযান চালায়। তদন্তের সময় স্থানীয় এক বাসিন্দার ধান রাখার গোলাঘর তল্লাশি করে সেখানে রাখা একটি দেশি পিস্তল উদ্ধার করা হয়। এ সময়, যশোর জেলার শার্শা উপজেলার বেনাপোল পোর্ট থানার দৌলতপুর উত্তরপাড়া গ্রামের সোলায়মান হোসেনের ছেলে আতাউর রহমান (মূলবয়স ৪০)কে ঘটনাস্থল থেকে আটক করে বিজিবি। ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল খুরশিদ আনোয়ার নিশ্চিত করে জানান, অস্ত্রটি আইনে মামলা দিয়ে আটক ব্যক্তিকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo